ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩০:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

আজ ২৪ আগস্ট। ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ২৪ বছর আগের এই দিনে কিছু উচ্ছৃঙ্খল বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন ১৪ বছর বয়সী কিশোরী ইয়াসমিন। পরে এ ঘটনার প্রতিবাদে একটি মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান আরও সাতজন। সেদিন থেকেই সারাদেশে একযোগে ২৪ আগস্ট ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

১৯৯৫ সালের ২৪ আগস্ট ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসের সুপারভাইজার ইয়াসমিনকে দিনাজপুরের দশমাইল মোড়ে নামিয়ে দেয়। সঙ্গে সেখানকার এক চায়ের দোকানদারকে বলে দেয়, সকালে যেন তিনি কিশোরী ইয়াসমিনকে দিনাজপুর শহরগামী একটি বাসে তুলে দেন। কিন্তু কিছুক্ষণ পর সেখানে পৌঁছে পুলিশের একটি টহল দল। তারা দিনাজপুর শহরে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে ইয়াসমিনকে তাদের গাড়িতে তোলে। এরপর তারা পাশের একটি স্কুলে নিয়ে ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে এবং লাশ সড়কের পাশে ফেলে চলে যায়।

এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন সাতজন। পরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলায় এএসআই মঈনুল, কনস্টেবল আব্দুস সাত্তার ও পুলিশের পিকআপ ভ্যানের চালক অমৃত লাল বর্মণের ফাঁসির রায় কার্যকর হয়েছে।

এরপর থেকে এ দিনটিকে ইয়াসমিন ট্রাজেডি দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিনাজপুরে প্রতি বছর দিবসটি পালণ করা হয়।
মিনাজপুরে এবারের কর্মসূচির মধ্যে রয়েছে—শহরের প্রতিটি ভবন ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও শোকযাত্রা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও পৃথক কর্মসূচি পালন করবে। মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ইয়াসমিনের মা শরীফা বেগম। দিবসটি পালন করবেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালও, যিনি ইয়াসমিন ট্র্যাজেডিতে রাজপথে সরব ছিলেন।