ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:২৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

ঈদ বাজার : গহনার দোকানে নারীদের ভিড়

আপডেট: ১০:২৮ পিএম, ১১ জুলাই ২০১৫ শনিবার

500x350_99a29232b09a8f05e5bb146f99c422ec_Bogra_Jewelleryমাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রোজা প্রায় শেষের দিকে। আর কিছুদিন পরই ঈদ। বাঙালি নারীর সাজে পূর্ণতা আসে গহনা দিয়ে। তাই ঈদকে সামনে রেখে শাড়ির সঙ্গে মিলিয়ে গহনা কিনছেন তারা। রাজধানীর জুয়েলারি দোকানগুলোতে এখন সব বয়সী নারী ক্রেতার সমাগম। বাঙালি নারীদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন জুয়েলারি দোকানিরা। তাদের সংগ্রহে রয়েছে বাহারি সব গহনা। এবার ঈদে উচ্চবিত্ত পরিবারের সদস্যদের কিনতে দেখা গেছে হীরা আর স্বর্ণের গহনা। অনেকেই স্বর্ণের চুরি, হীরার কানের টপস, নাকফুল আর লকেটও কিনছেন। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কিনতে দেখা গেছে রূপার ওপর সোনার প্রলেপ দেওয়া গহনা। আবার কেউ কেউ কিনছেন ইমিটেশনের গহনা। রাজধানীর নিউমার্কেট, মেট্রো, গাউছিয়া মার্কেট, বসুন্ধরা সিটিসহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় গহনার দোকানগুলোতে নারীদের ভিড়। তারা পোশাকের রং ও ডিজাইনের সঙ্গে মিলিয়ে পছন্দসই গহনা কিনছেন। তবে গাউছিয়া মার্কেটে তুলনামূলক দাম কম হওয়ায় এখানে ভিড় বেশি। অ্যান্টিক ও আধুনিক মনোমুগ্ধকর ডিজাইন ও বিভিন্ন রঙের ঝলমলে স্টোন বসানো কানের দুলের এবার চাহিদা বেশি। এ ছাড়া ঝুমকা, রিং ও টপসের চাহিদা তো রয়েছেই। তরুণীরা তাদের পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন মালা ও গলার চেইন। 7f54d72c73dcc960c033a927d7f064c7-123ঈদ আয়োজনে গয়নার কালেকশনে রয়েছে রূপার ওপর স্টোনের কারুকাজে তৈরি ভারতীয় নেকলেস, কানদুল, চুড়ি, ব্রেসলেট, পায়েল ও রিং। এ ছাড়া রয়েছে আর্টিফিশিয়াল ডায়মন্ড স্টোনের তৈরি সব গহনা। সোনার দাম বেশি বলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা কিনছেন গোল্ড প্লেটেড, আর্টিফিশিয়াল ডায়মন্ড কাট আর ইমিটেশনের গয়না। এবারের ঈদের জন্য ঝলমলে সব গহনার কালেকশন রেখেছে রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিংমলের গহনার দোকান 'অঞ্জন'। এখানে রয়েছে ভারতীয় জয়পুরী নেকলেস, এক্সক্লুসিভ ইন্ডিয়ান নেকলেস, হোয়াইট স্টোন নেকলেস সেট, অফ হোয়াইট পার্ল সেট, মাল্টি কালার স্টোন নেকলেস, মাল্টি কালার ব্রেসলেট, ডায়মন্ড কাট চুড়ি, প্লেইন চুড়ি, রিয়েল কুন্দুন গলার সেট, গোল্ড প্লেটেড রিং, লকেট, পায়ের আংটি, কানদুল, ঝুমকাসহ বিভিন্ন গহনা। 51fd6e0deff86-DSC_9361অঞ্জন-এর এক বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে সাধারণ গহনা থেকে শুরু করে দামি ও জমকালো গয়নার কালেকশন রাখা হয়েছে। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে কানের দুল, ব্রেসলেট, ফিঙ্গার রিং, নাকফুল ইত্যাদি। এখানে সিটি গোল্ডের চুড়ি পাওয়া যাচ্ছে ২৫০-১০০০ টাকায়, ডায়মন্ড কাট চুড়ি ১০০০-৮০০০ টাকা, প্লেইন চুড়ি এক সেট হাজার টাকায়। গহনা ও কসমেটিক্সের দোকান মার্কস-এ ২ হাজার থেকে শুরু করে ২৮০০০ টাকার পর্যন্ত দামের নেকলেস সেট রয়েছে। এখানে কানের দুলের সর্বনিম্ন দাম ১৫০ টাকা, ব্রেসলেট সর্বনিম্ন ৪০০ টাকা, চুড়ি সর্বনিম্ন ৬০০ টাকা, পায়েল সর্বনিম্ন ৬০০ টাকা এবং ফিঙ্গার রিং ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম নির্ভর করছে গয়নার কোয়ালিটির ওপর। এখানে গোল্ড প্লেটেড ফিঙ্গার রিং পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৫০০ টাকার মধ্যে আর ডায়মন্ড কাট ফিঙ্গার রিং পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ২০০ টাকায়। ডায়মন্ড কাট লকেট সেট পাওয়া যাচ্ছে ১২০০ টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে। 7DDlLM6VqW3wঈদের পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনতে গুলশান থেকে বসুন্ধরা শপিংমলে এসেছিলেন খাদিজা বেগম। তিনি উইমেননিউজকে বলেন, 'ড্রেসের সঙ্গে ম্যাচ করে রিং, নেকলেস, ব্যাঙ্গেলস কিনলাম। পোশাকের সঙ্গে মিল রেখেই গহনা কিনতে হয়। শাড়ির সঙ্গে যে অর্নামেন্ট পরা যায়, কামিজের সঙ্গে তা যায় না। আবার কালারটাও মাথায় রাখতে হয়। সবসময় তো আর সোনার গহনা পরা যায় না। তাই ইমিটেশনের গহনা কিনলাম।' গহনার দাম সম্পর্কে তিনি বলেন, 'এবার দোকানগুলোতে অনেক কালেকশন। গতবারের তুলনায় দাম তেমন বাড়েনি। তবে এক্সক্লুসিভগুলোর দাম বেশি।' এ মার্কেটের ওয়ান কালেকশনে মীনাসহ কুন্দুনের সেট পাওয়া যাচ্ছে ৪৫ হাজার টাকায়। দাম বেশি হওয়ায় তেমন বিক্রি নেই। তবে বেশি বিক্রি হচ্ছে গ্লাস কুন্দুনের সেট, দাম ৫০০০ টাকা। সিলভার পার্লে ভারতীয় জয়পুরী নেকলেস পাওয়া যাচ্ছে ৮০০-৪০০০ টাকায়, জয়পুরী গোল্ড প্লেটেড নেকলেস ১৫০০-৩০০০ টাকায়, জয়পুরী চুড়ি পাওয়া যাচ্ছে ১০০০-৩০০০ টাকার মধ্যে। 53453f8f2d887-5বাঙালি নারী বিভিন্ন উৎসবে হাতে চুড়ি পরে। চুড়ির দোকানগুলোতে তাই সব বয়সী নারীদের ভিড়। চুড়ি কালেকশনে রয়েছে কাচ ও মেটালের বাহারি ডিজাইনের সব চুড়ি। কাচের চুড়ি একসেট ৩০-১০০ টাকা, মেটাল চুড়ি (ডজন) দেশি ৫০ টাকা ও ভারতীয় ১০০ টাকা, জয়পুরী চুড়ি ৩৫০-৫৫০ টাকা, ডায়মন্ড কাট চুড়ি ৭৫০-২৫০০ টাকা, সিটি গোল্ডের চুড়ি (স্টোনসহ) ১৪৫০ টাকা আর স্টোন ছাড়া ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। হীরার গহনা বাঙালি নারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তরুণীদের মধ্যে হীরার গহনার চাহিদা বাড়ছে। ছোট ছোট নকশার হীরার গহনাগুলোই ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। এক্ষেত্রে হীরার আংটি, নাকফুল আর কানের দুলের চাহিদাই বেশি। আবার অনেকেই হীরার লকেট ব্যবহার করেন। 1436112225এদিকে দেশীয় ফ্যাশন হাউস আড়ং, অঞ্জনস, দেশাল, মাদুলি, যাত্রা, রঙ ইত্যাদি ফ্যাশন হাউসগুলোতে পাওয়া যাচ্ছে দেশীয় উপাদানে তৈরি নানা রকম গহনা। পোশাকে বাঙালিয়ানা আনতে ফ্যাশন সচেতন তরুণীরা কিনছেন মাটি ও মেটালের তৈরি বিভিন্ন ডিজাইনের রুচিশীল গহনা। ১২.০৭.২০১৫