ঈদ বাজার : ছুটির দিনে বসুন্ধরায় জমে উঠেছে কেনাকাটা
আপডেট: ০৬:১০ পিএম, ৩ জুলাই ২০১৫ শুক্রবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ছুটির দিনে ঈদের কেনাকাটায় পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন রাজধানীবাসী। ঈদ ঘনিয়ে আসায় বৃদ্ধি পাচ্ছে বেচা-বিক্রি। কেউ এসেছেন বন্ধুবান্ধবদের নিয়ে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে। যাচাইবাছাই করে কিনে নিচ্ছেন পছন্দের পোশাক। নগরীর বিভিন্ন বিপণি বিতানে ক্রেতা দর্শনার্থীর ভিড় থাকলেও এক ছাদের নিচে নামিদামি সব ব্র্যান্ডের দোকানের অবস্থানের কারণে ছুটির দিনে ক্রেতাদের ঢল নামে বসুন্ধরা সিটি মার্কেটে।
শুক্রবার সকাল থেকেই এ মার্কেটের বিভিন্ন তলায় ক্রেতাদের উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ ঘনিয়ে আসায় কেনাকাটার আমেজ এখন ঢাকার অন্যতম এ মার্কেটে। নিচতলা থেকে শুরু করে সপ্তম তলা পর্যন্ত বিশাল এ মার্কেটের প্রতিটি দোকানেই রয়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়।
রতি ঈদের মত এবারও র্যাফেল ড্রর মাধ্যমে ক্রেতাদের জন্য প্রথম পুরস্কার হিসেবে গাড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম প্ররস্কার গাড়িটি মার্কেটের নিচতলায় শোভা পাচ্ছে। মাত্র ২০০ টাকার কেনাকাটা করেই ক্রেতারা দুটি ব্র্যান্ড নিউ গাড়ি, ফ্রিজ, এলইডি টিভি, তিনটি মোটরসাইকেল ও হীরার গহনাসহ অসংখ্য পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন। একজন ক্রেতা ১০ হাজার টাকা পর্যন্ত কেনাকাটায় সর্বোচ্চ ১০টি র্যাফেল ড্র নিতে পারবেন। মার্কেটের নিচতলায় বিক্রি হয় তরুণ-তরুণীদের পশ্চিমা ডিজাইনের পোশাক। এ ছাড়া আছে ঘড়ি ও মোবাইল ফোন। বাচ্চাদের বিভিন্ন আধুনিক পোশাক।
মোহাম্মদপুর থেকে বান্ধবীদের নিয়ে এসেছেন আইভি রহমান। থ্রি-পিজ ও টপস কিনেছেন তিনি। দাম একটু বেশি হলেও গুণগত মান ভালো বলেই এখান থেকে কেনেন বলে জানান তিনি।
মার্কেটের তৃতীয় তলায় মেয়েদের থ্রি-পিজ, সেলোয়ার-কামিজের দোকান। এখানে গতবারের মতো এবারও বিক্রেতারা ভারী কাজের বেশ দামি সালোয়ার কামিজ উঠিয়েছেন। বিক্রেতারা জানান, এবার তরুণীদের মধ্যে ফ্লোর টাচ, কিরণমালা ও গাউন ড্রেসের প্রতি আগ্রহট বেশি। ফ্লোর টাচ নেট ও সিনথেটিক কাপড়ে তৈরি। ঘাড় থেকে পায়ের পাতা পর্যন্ত লম্বা এ পোশাকটি। এতে রিয়েল স্টোন, পুঁতি, চুমকিসহ বিভিন্ন মোটিফের কাজ রয়েছে। পোশাকগুলোর দাম ৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকা।
চতুর্থ তলায় রয়েছে শাড়ির দোকান। এখানেও একই রকম ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার নিয়ে এসেছেন অনেক ক্রেতা। ৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত দামের শাড়ি পাওয়া যায় এখানে। বিভিন্ন দেশি-বিদেশি হাতের কাজের শাড়ি রয়েছে। পছন্দসই হওয়ায় এখানকার শাড়ি ঈদে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য কিনতে এসেছেন অনেকে।
৫ম তলায় চশমা ও গহনার দোকান। মার্কেটের ছয় তলায় জুতার দোকান। ‘বে এম্পোরিয়াম’, এপেক্স, ‘হাস পাপি’সহ ব্র্যান্ডের জুতার দোকান ছাড়াও অন্য জুতার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। তবে ব্রান্ডের সব দোকানে মানুষের ভিড় লক্ষ্যনীয় থাকলেও অধিকাংশ দর্শনার্থীই ডিজাইন দেখতে আসেন বলে জানান এপেক্স শো-রুমের ম্যানেজার সাব্বির রহমান।
বসুন্ধরা মার্কেটে আসা ক্রেতাদের অন্যতম আকর্ষণ সাত তলা। তরুণ-তরুনীসহ সকল বয়সের মানুষের সব ধরণের আধুনিক ডিজাইনের পোশাকের সমাহার এখানে। ইসটেসি, ইনফিনিটি, দেশি-দশ, অঞ্জনসসহ বড় বড় সব ব্যান্ডের শো-রুম এখানে। দেশি দশের রয়েছে একসঙ্গে ১০টি দেশি ফ্যাশন হাউসের পোশাক দেখে যাচাই বাছাই করে পছন্দনীয় পোশাকটি কেনার সুযোগ।
দেশি দশে’র ক্রে-ক্রাফটের বিক্রয় প্রতিনিধিরা উইমেননিউজকে জানান, ঈদে এবার ফ্যাশন হাউসটি হাফ সিল্ক, এন্ডি সিল্ক, এঙ্ক্লুসিভ শিফন ও সুতির শাড়ি নিয়ে এসেছেন। দাম সাড়ে তিন হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। শাড়িতে স্ক্রিন প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট ও কারচুপির কাজ করা হয়েছে। এ ছাড়া তরুণীদের স্ক্রিন প্রিন্ট, জয় সিল্ক ও সুতির ভারী কাজের কামিজের সঙ্গে চুড়িদার ও পাতলা রঙিন ওড়নার থ্রি-পিস এবার আড়াই হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ঈদ কেনাকাটা সম্পর্কে তারা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ভীড় বাড়লেও এখন থেকে নিয়মিত ক্রেতা সমাগম থাকবে।
০৪.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- জুলাই শহীদ দিবস আজ
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না











