ঈদ বাজার : ভিড় এখন পার্লারে
আপডেট: ০৬:৫১ পিএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদ কড়া নাড়ছে দোরগোড়ায়। ইতিমধ্যে ঈদ শপিং প্রায় শেষ। এবার সাজসজ্জার পালা। ভিড় বাড়ছে রাজধানীসহ সারা দেশের বিউটি পার্লারগুলোতে। কাস্টমার আকর্ষণ করতে বিভিন্ন পার্লারে সেবায়ও দেওয়া হচ্ছে নানা রকম ছাড়। রাজধানীর পার্লারের কর্মীদের এখন দম ফেলার ফুরসত নেই। তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজেকে ভিন্ন রূপে সাজাতে পার্লারগুলোতে ভিড় জমাচ্ছেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় নামদামি পার্লার ছাড়াও অলিগলিতে অবস্থিত পার্লারগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
চুলকাটা,চুলে রং করা,ভ্রূ প্ল্যাগ,ফেসিয়াল,মেনিকিউর, পেডিকিউর করতে ব্যস্ত সকলে। ঈদের দিন একটু পরিপাটি হয়ে থাকা চাই।
বিউটি পার্লারের কর্মীরা জানান,ঈদের কিছুদিন আগে থেকেই তরুণীরা নিজেদের পরিপাটি করতে ব্যস্ত হয়ে ওঠেন। বিউটিশিয়ানরাও এসময় ব্যস্ত সময় কাটান তরুণীদের মনের মতো করে সাজাতে।
রাজধানীর রেড বিউটি সেলুন, উইমেনস ওয়ার্ল্ড,পারসোনা,কিউ বেলা,ড্রিম পার্লার,নিউ ড্রিম পার্লারসহ প্রায় সব বিউটি পার্লারেই তরুণীদের উপস্থিতি চোখে পড়ার মত।
ঢাকার অভিজাত এলাকা বনানী ও মোহাম্মদপুরে অবস্থিত রেড বিউটি সেলুনের দুটো শাখায় ঘুরে দেখা গেছে ব্যাপক ভিড়। কেউ চুল কাটাচ্ছেন, কেউ ফ্রেসিয়াল করছেন, কেউবা পড়ছেন মেহদী।
রেড বিউটি সেলুনের সিও এবং দেশের বিশিষ্ট মেকোভার শিল্পী আফরোজা পারভিন উইমেননিউজকে জানান, প্রতি বছরই এ সময়টায় এমন ভিড় থাকে। ঈদকে সামনে রেখে সবাই স্পেশালভাবে সাজতে চান। আর এটাই স্বাভাবিক।
তিনি জানান, ঈদ উপলক্ষে রেড বিউটি সেলুন প্রতিটি আইটেমেই বিশেষ ছাড় দিচ্ছে। তাছাড়া নেওয়া হচ্ছে স্পেশাল কেয়ার।
এলিফ্যান্ট রোডে অবস্থিত নিউ ড্রিম পার্লারের বিউটিশিয়ান সেলিনা আক্তার উইমেননিজকে জানান,সাজসজ্জা হচ্ছে, রুচি ও ভালো লাগার সমন্বয়ে নিজেকে ব্যতিক্রমরুপে প্রকাশ করা। এবারের ঈদ হচ্ছে রোদ ও বর্ষায় সমন্বয়ে। কখনো রোদ,কখনোও শীতল বাতাস। তাই মেকআপের প্রসাধনীতে এসপিএফ ফিল্টার সমৃদ্ধ এবং ওয়াটার প্রুফ দেখে ব্যবহার করছেন বিউটিশিয়ানরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনে আসে ভিন্নতা। সে সঙ্গে পরিবর্তন আসে সাজেও। এবার ঈদের সাজে কিছুটা হলেও ভিন্নতা থাকছে।
উইমেন্স ওয়ার্ল্ডের কর্মী ববিতা ববি উইমেননিজকে বলেন,ঈদ উপলক্ষে রমজানে গ্রহীতাদের জন্য বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা করেন তারা। এর মধ্যে ফেসিয়ালসহ বিভিন্ন স্কিন থেরাপির প্যাকেজে গ্রাহকরা বেশি সাড়া দিচ্ছেন।
ঈদকে সামনে রেখে রাজধানীর ক্লিওপেট্রা বিউটি স্যালুন ও হারমনি স্পা দিচ্ছে আকর্ষণীয় কয়েকটি প্যাকেজ। গ্রাহকদের জন্য এসব প্যাকেজে থাকছে শতকরা ১৫ ভাগ ছাড়। সৌন্দর্য সেবায় এ ছাড় চলবে চাঁদ রাত পর্যন্ত।
ধানমন্ডির ওমেন্স গ্ল্যামার ওয়ার্ল্ড দিচ্ছে বিশেষ ছাড়। রমজানজুড়ে যে কোনো কাজ করালেই থাকছে ফ্রি ঈদ মেহেদি। এ ছাড়া ব্রাইডাল মেকআপের সঙ্গে পার্টি মেকআপ,বডি শাইনিং ম্যাসাজের সঙ্গে হেয়ার স্পা অথবা নরমাল ম্যাসাজ এবং হেয়ার রিবন্ডিংয়ের সঙ্গে হেয়ার কাট গ্রাহকদের একদম ফ্রি দেয়া হচ্ছে। পাশাপাশি ওমেন্স গ্ল্যামার ওয়ার্ল্ডে ফেসিয়াল,হেয়ার ট্রিটমেন্ট স্পাসহ সব ধরনের সেবাতেই গ্রাহকরা ঈদ উপলক্ষে পাচ্ছেন সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়।
রাজধানীর শ্যামলী থেকে ওমেন্স গ্ল্যামার ওয়ার্ল্ডে আসা নাভানা ইয়াসমিন জানান,তিনি এখানে ফেসিয়াল করতে আর চুল কাটাতে এসেছেন।
ঈদ উপলক্ষে কলাবাগানের অপরূপা বিউটি পার্লারে মাত্র ৩ হাজার টাকায় চুল রিবন্ডিং চলছে। এ ছাড়াও কম মূল্যে বিভিন্ন ধরনের ফেসিয়াল,মেনিকিউর ও পেডিকিউর,ওয়েক্সিং,ফেয়ার পলিশ, হেয়ার কাট,হেয়ার কালার ও হেয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে।
সেই সঙ্গে চুলে নতুন মাত্রা যোগ করতে সিল্ক অ্যান্ড সাইনিং রিবন্ডিং,রোলার কার্লিং অথবা স্মুথনিং করা যাবে। এসব করাতে আগে ৮ হাজার টাকা খরচ হলেও এখন নেয়া হচ্ছে যথাক্রমে একজনের জন্য ৫ হাজার টাকা,দুই জনের ৯ হাজার ৫০০ টাকা এবং তিনজন একত্রে ১৪ হাজার টাকা।
এদিকে গ্ল্যামার টাচ বিউটি পার্লারের কর্মী লিজার সাথে কথা বলে জানা গেছে,এবার ঈদে মেয়েদের ইমো কাট বেশ চলছে। সাধারণত লম্বা ও মাঝারি চুলের জন্য এই কাটটি ভালো মানায়। কিশোরীরাই ইমো কাটে বেশি আগ্রহী। এছাড়াও লেয়ার কাট,ভি কাট,ইউ কাট,স্টেপ কাট বেশি চলছে।
তিনি জানান,ঈদের আরো ৪-৫ দিন বাকি আছে। এখন সবাই ভ্রু প্লাগ,ফেসিয়াল ও চুলের ফ্যাশনে পার্লারে ছুটে আসছে। আর ২ দিন পরে মেয়েরা হাতে মেহেদী দেবার জন্য আসবে।
পার্লারের বিভিন্ন কর্মীরা জানান,ঈদ ঘনিয়ে আসার সঙ্গে পার্লারের ব্যস্ততা আরো বাড়বে। এখন প্রতিদিনই সকাল ৮টা থেকে নগরীর পার্লারগুলো গভীর রাত পর্যন্ত খোলা থাকে। তবে চাঁদ রাত পর্যন্ত এ ভিড় লেগেই থাকবে।
তবে ঈদকে সামনে রেখে পার্লারগুলোর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও এসেছে। বিভিন্ন পার্লার ঘুরে নানা বয়সের নারীদের সাথে কথা বলে জানা গেছে,যেখানে আগে নরমাল ফেসিয়াল করতে ৩০০ টাকা লাগতো সেখানে এখন ৫০০-৬০০ টাকা রাখা হচ্ছে। ভ্রু প্লাগ করতে ৩০ টাকা লাগতো এখন রাখা হচ্ছে ৫০ টাকা। এরকম অনেক কিছুর মূল্য স্বাভাবিকের চেয়ে বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের।
১৫.০৭.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- জুলাই শহীদ দিবস আজ
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না











