ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। শুক্রবার রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে এ চিত্র। এছাড়া ফেরার সময়ে কোনো ধরনের ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন অনেকে।
সায়েদাবাদে খুলনা থেকে ফেরা ইসলামুল হক নামের এক ব্যক্তি বলেন, “ঈদ শেষ। তাই ঢাকায় ফিরে আসছি। তবে অফিস শনিবার হলেও ঢাকার আত্মীয়দের সঙ্গে ঈদের আনন্দ নেওয়ার জন্য একদিন আগে এসেছি। এবার ঈদে বেশি দিন ছুটি হওয়ার কারণে বাড়িতে অনেক মজা হয়েছে।”
রাবিবা নামের এক নারী বলেন, “অনেকদিন হলো বাড়িতে ছিলাম। এখন কাজের তাগিদে ঢাকায় ফিরে এলাম। ঢাকা এখনো ফাঁকা দেখছি। তবে আসার জন্য পরিবহণে কোনো সমস্যা হয়নি।”
নোয়াখালী থেকে আসা এক যাত্রা রিতা বলেন, “এবার খুব ভালো ঈদ হয়েছে। যেতেও কষ্ট হয়নি, আসতেও সমস্যা হয়নি। আমরা অফিস আজই শুরু তাই চলে আসলাম।”
কুমিল্লা থেকে ছেড়ে আসা এক বাসের সহকারী রহমান বলেন, “ঈদের ছুটি এখনো চলছে। তাই মানুষ কম আসছেন। তবে শনিবার মানুষের চাপ বাড়বে। বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে বুধবার ঢাকা-কুমিল্লা রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বৃহস্পতিবার কুমিল্লা থেকে আসতে কোনো সমস্যা হয়নি। শুক্রবার সাকলেও তেমন কোন চাপ নেই।”
এদিকে রাজধানী ঢাকা এখনও ফাঁকা। বৃহস্পতিবার সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতি ছিল খুবই কম। রোববার অফিস হওয়ায় হয়তো শনিবার ফিরবেন অনেকে।
রাজধানীর মিরপুরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রবিন বলেন, “ঈদ শেষে শনিবার আমার প্রথম অফিস। সকালে মিরপুরের বিআরটিএতে একটি কাজ আছে। অনেক কম সময়ের মধ্যে দেশ থেকে ফিরেছি। কাজটা শেষ করা যাবে। অন্য সময় হলে আসতে আরও পাঁচ-ছয় ঘণ্টা বেশি লাগতো। ঈদের পরে রাস্তা ফাঁকা। আর মানুষ না থাকায় বেশ সহজ হচ্ছে চলাচল।”
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা