ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৪৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ঈদকার্ডের মাধ্যমে দুই নেত্রীর শুভেচ্ছা বিনিময়

আপডেট: ০৯:২৯ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ কার্ড পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও কার্ড পাঠিয়ে তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও  আসাদুল করীম শাহিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকাল ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে খালেদার ঈদ কার্ড পৌঁছে দেন।
কার্ডটি গ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সহ-সম্পাদক সেকান্দর আলী। এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার সেটি গ্রহণ করেন। দীর্ঘদিন দেশের প্রধান দুই দলের নেত্রীর মধ্যে সাক্ষাৎ না হলেও ঈদ কিংবা নববর্ষে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ১৪.০৭.২০১৫