ঈদযাত্রায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু জ্বর: কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রায় ডেঙ্গু জ্বর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে সকল বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে।’ ঈদের সময় জরুরি প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উদযাপনে সড়কপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অংশীজনের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘টার্মিনালে আরো সেবা বাড়াতে হবে। আমাদের ভিজিল্যান্স টিম সক্রিয় থাকবে। মোবাইল কোর্ট কোনো বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেবে। বাড়তি ভাড়া না নিয়ে মালিকদের ত্যাগ শিকারের আহ্বান জানাচ্ছি। আর ঈদযাত্রা এডিস মশা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই বাস টার্মিনালে মশা নিধনে ব্যবস্থা নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে। বাসগুলোতে অ্যারোসল সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘ঈদে ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না। অনেক সময় পশুর যানবাহন ধীরগতিতে চলে, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করলে সমস্যা সৃষ্টি হয়। তাই এসব গাড়িতে পশু পরিবহন বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন বন্ধে সবাইকে নির্দেশ দিয়েছি।’
তিনি বলেন, ‘সড়ক-মহাসড়কের পাশে গরুর হাট বসালে যানজট সৃষ্টি হতে পারে, তাই মহাসড়কের পাশে যেন হাট বসানো না হয়, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়কের পাশে হাট না বসাতে নির্দেশ দিলেও খবর পাচ্ছি সড়কে পশুর হাট বসানো হচ্ছে। যে অভিযোগ পাওয়া যাচ্ছে, সে বিষয়ে সবার এগিয়ে আসতে হবে ও ব্যবস্থা নিতে হবে। পশুর হাট যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে জন্য জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশসহ সবার সহযোগিতা চাই।’
সড়ক পরিবহনের পক্ষ থেকে ঈদযাত্রায় ৬ থেকে ১৭ আগস্ট নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ঈদযাত্রার জন্য টঙ্গী-গাজীপুরের বিআরটির কাজ বন্ধ থাকবে। যাতে মেরামত কাজ যথাযথভাবে শেষ করা যায়, সেটি নিশ্চিত করতেও ব্যবস্থা নিতে হবে। আর বিজিএমইর অনুরোধে পোশাক শ্রমিকদের জন্য ১৫১টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামে আরো ২০টি বাস দেওয়া হয়েছে, প্রয়োজনে সংখ্যা আরো বাড়তে পারে।’
তিনি আরো জানান, ১ আগস্ট থেকে সিএনজি স্টেশনগুলো নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ শুরু করেছে। ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে রপ্তানিযোগ্য পণ্য, খাদ্য, ওষুধ, পচনশীল দ্রব্য, পশুবাহী গাড়ি এর আওতামুক্ত থাকবে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কের যেসব রাস্তা এখনো মেরামত করা হয়নি, ঈদের আগের এই সপ্তাহের মধ্যে সব রাস্তাকে চলনসই করার নির্দেশনা দিয়েছি। দীর্ঘমেয়াদি না হলেও অন্তত ঈদের সময় যাতে রাস্তার কারণে যানজটে পড়ে মানুষের ভোগান্তি না হয়, সেটুকু অন্তত করতেই হবে।’
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











