ঈদে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পরিবারের আবেদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঈদের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে দু'দিনের আবেদন করা হয়েছে। একদিন হয়তো পাওয়া যাবে।
ঈদ উপলক্ষে লন্ডন থেকে দেশে এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি কারা কর্তৃপক্ষের অনুমতি পেলে ঈদের দিন শাশুড়ির সঙ্গে কাটাবেনা। তার সঙ্গে থাকবেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন সাঈদ, পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে ও তারেক রহমানের স্ত্রীর বোন শাহিনা খান। এছাড়া দলের সিনিয়র নেতারা কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানা গেছে।
গত বছর কোরবানির ঈদে ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানসহ আত্মীয়স্বজনদের সঙ্গে কারাগারে সময় কাটিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এবার বিএসএমএমইউ হাসপাতালে ৬২১ নম্বর কেবিনে ভর্তি রয়েছে।
জানা গেছে, ঈদের দিন যেকোনো সময় দুই মেয়ে ও পরিবার পরিজন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন সিঁথি। এ সময় খালেদা জিয়ার পছন্দের কিছু খাবারও নিয়ে যাবেন তারা। লন্ডন থেকে দেশে ফিরে চলতি সপ্তাহে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন সিথি।
-জেডসি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল