ঈদে গরুর মাংসের মুখরোচক দুই রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ঈদ মানেই বাসায় অতিথির আগমন। তাই ঘরণীদের প্রস্তুতির পালা শুরু হয়ে গিয়েছে। ঈদের দিন দুপুরের খাবারের আয়োজনে কি রাখবেন তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন নিশ্চয়ই? ঈদ আসলেই হরেক রকমের গরুর মাংসের রেসিপি রান্না করা হয়। তবে রেসিপি না জানার কারণে কি রান্না করবেন ভেবেই কুল পান না অনেকেই। তাই আজ নিয়ে এসেছি আপনাদের জন্য সহজ দুইটি গরুর মাংসের রেসিপি। আসুন তা জেনে নেই-
কালা ভুনা
উপকরণ:
২ কেজি হাড় ছাড়া গরুর মাংস
১/২ চামচ বা মরিচ গুড়া
১/২ চামচ জিরার গুড়া
১/২ চামচ ধনিয়া গুড়া
১ চামচ হলুদ গুড়া
১ চাচম পেঁয়াজ বাটা
২ চামচ রসুন বাটা
পরিমাণ মতো লবণ ও সরিষার তেল।
১/২ চামচ আদা বাটা
কাঁচা মরিচ,
সামান্য পরিমাণ গরম মশলা
১/২ কাপ পেঁয়াজ কুঁচি
প্রস্তুত প্রণালি: গরুর মাংস ধুয়ে নিয়ে এর সাথে তেল, লবন ও বাকি সব মশলা ভালো করে মাখিয়ে নিন। মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। মাংস যতক্ষন পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষন পর্যন্ত জাল দিন। মাঝে মাঝে নেড়ে সামান্য গরম পানি দিয়ে ঢেকে জাল দিতে থাকুন। ঝোল শুকিয়ে,মাংস নরম হয়ে গেলে নামিয়ে ফেলুন।
এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভেঁজে নিন।বাদামি রঙ হয়ে আসলে এর সাথে গরুর মাংস দিয়ে ভাজতে থাকুন। চুলার আঁচ অবশ্যই হালকা রাখবেন। খেয়াল রাখবেন মাংস যাতে পুড়ে না যায়। মাংস কালো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। রান্নার শেষে কালা ভুনার স্বাদ আরো বাড়াতে খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারেন। ব্যস তৈরি হয়ে গেলো গরুর মাংসের সুস্বাদু কালা ভুনা।
গরুর চাপ কাবাব
উপকরণ:
গরুর মাংস ৪০০ গ্রাম
কাবাব মসলা ১ টেবিল-চামচ
টক দই
লবণ পরিমাণমতো
সয়াবিন তেল
২ টেবিল চামচ
১ চা চামচ জিরা বাটা
১ চা চামচ মরিচ গুঁড়া
১ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
প্রস্তুত প্রণালি: প্রথমে ভালো করে মাংস ছেঁচে নিন। এরপর মাংসের সাথে তেল সহ বাকি সব মশলা খুব ভালো করে মেখে ৪ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তারপর মাখানো মাংস মাঝারি আঁচে চুলায় দিন। হালকা আঁচে দীর্ঘক্ষণ ভাজতে থাকুন। ভাজা হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস সহজেই তৈরি হয়ে যাবে গরুর চাপ কাবাব। ঈদে পোলাও এর সাথে অথবা লুচি দিয়ে পরিবেশন করতে পারেন।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








