ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ঈদে ‘গুডলাক’ নাটকে জোভান-নীহা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

নাটকের দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

নাটকের দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ঈদের বিশেষ আয়োজনে যোগ হচ্ছে নতুন একটি গল্প। নাম ‘গুডলাক’। এক বোকা প্রেমিকের সরল, চনমনে প্রেমকে ঘিরে নির্মিত এই নাটকে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে। নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

রায়হান মাহমুদের চিত্রনাট্যে নির্মিত এই কাজটির চিত্রগ্রহণ করেছেন নাঈম ফুয়াদ। সদ্য শেষ হয়েছে শুটিং। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান।

গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে চাইছেন না নির্মাতা কিংবা অভিনয়শিল্পীরা। তবে নির্মাতার সঙ্গে আলাপে জানা গেছে, এক সরলমনা প্রেমিকের আবেগ, ভুলভাল সিদ্ধান্ত আর ভালোবাসার চেষ্টাকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি। ক্যাম্পাসের হালকা আবহ থেকে পারিবারিক টানাপোড়েন—দুটো জায়গাতেই গল্পের বিস্তার রয়েছে।

এদিকে জোভানের চরিত্রে থাকছে ভিন্নমাত্রা। সংশ্লিষ্টদের দাবি, তার উপস্থিতি ও মোড় ঘোরানো মুহূর্ত দর্শকদের চমকে দেবে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গুডলাক’সহ এবারের ঈদে প্রস্তুত হয়েছে ২০টি বিশেষ নাটক। চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে সেগুলো মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে।