ঈদে ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা: কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ঈদের সময় ডেঙ্গুর ভয়াবহতা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের সব বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সেই কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি জটিল না হয়, যাতে মানুষের আতঙ্ক দূর করা যায় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ডেঙ্গুর কার্যকর ওষুধ এসে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ওষুধ এরই মধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজও শুরু হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন অনেক পৌরসভাকে ওষুধ সরবরাহ করছে। গাসিক মেয়র জাহাঙ্গীর আলম অনেকগুলো ওষুধ সিঙ্গাপুর থেকে এনেছেন। ঢাকা সিটি কর্পোরেশনেরও ওষুধ আসতে শুরু করেছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, বিদেশ থেকে আনা ওষুধের সঠিক ব্যবহার হলে ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে। এটা এখনই নিয়ন্ত্রণে এসেছে এ কথা আমি বলব না।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











