ঈদে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা মোদি-মমতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশগুলো ছাড়াও বিশ্বের অনেক দেশেই মঙ্গলবার (৩ মে) পালিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। এদিন সকালে এসব দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছেন।
এদিকে এক মাসের সিয়াম সাধনার পর অন্যতম বৃহৎ এই উৎসব উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে টুইটারে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
মোদি বলেন, আমাদের সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বিরাজ করুক। একইসঙ্গে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধিও কামনা করেন বিজেপির এই প্রধানমন্ত্রী।
টুইটারে তিনি লেখেন, ‘ঈদুল ফিতরের শুভেচ্ছা। পবিত্র এই উৎসবের দিনে আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পাক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।’
এদিকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দও। তিনি বলেন, ঈদ আমাদের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে প্রেরণা দেয়।
ভারতীয় প্রেসিডেন্টের ভাষায়, ‘ঈদের পবিত্র দিনে আসুন আমরা নতুন করে শপথ নিই, নিজেদের মানবতার স্বার্থে উৎসর্গ করব। দরিদ্র মানুষের উন্নতির জন্য কাজ করব। ঈদ উপলক্ষে আমি দেশবাসীকে, বিশেষত মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা জানাচ্ছি।’
অন্যদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতে ভেদাভেদ চলছে ঠিকই। কিন্তু বাংলা সবার থেকে আলাদা। আমরা সবার বিশ্বাস সব ধর্ম সঙ্গে নিয়ে চলি। এখানে যে যার ধর্মাচরণ নিয়ে শান্তিতে থাকেন। তবে যখন উৎসব হয় তখন গোটা বাংলা তা একসঙ্গে পালন করে।’
ভারতের অন্য রাজ্যের সঙ্গে তুলনা টেনে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে পরোক্ষ আক্রমণ করেন মমতা। নাম না করে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মতো ধর্মীয় ঐক্য দেশের আর কোথাও নেই। তাই অনেকেই আমাদের হিংসা করে। আমাদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করে। কিন্তু বাংলা লড়তে জানে। তারা এই ধরনের চেষ্টার কাছে মাথা নোয়াবে না।’
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর










