ঈদের আগে কমতে পারে পেঁয়াজের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২৫ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও ঈদের আগে পেঁয়াজের দাম কমতে পারে। এরজন্য বেশি বেশি এলসি জমা দিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়িরা।
হিলি স্থলবন্দরের পাইকারি আড়তগুলোতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে কমেছে ৬ থেকে ৭ টাকা। দুই-তিন দিন আগে এ বন্দরে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ২৭ থেকে ৩১ টাকায়। সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। ভারত থেকে দেশে ঢোকার অপেক্ষায় রয়েছে পেঁয়াজবাহী অনেক ট্রাক। সেই হিসেবে এসব পেঁয়াজ বাজারে ঢুকলেই পেঁয়াজের দামের ঝাঝ কমে যাবে।
আজও রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়।
মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৪০ টাকা, দেশি রসুন ৫০ থেকে ৭০ টাকা ও আমদানিকৃত রসুন ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে আবহাওয়া ভাল থাকায় রাজধানীর সব বাজারেই সবজির সরবরাহ পর্যাপ্ত। রাজধানীর বাজারগুলোতে পটল, চিচিঙ্গা, ঝিঙা ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, কাকরোল, ঢেঁরস ৪৫ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করল্লা ৪০ থেকে ৫০ টাকা, আলু ২৫ টাকা, শশা ৪০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বর্তমানে প্রতি হালি ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ডিমের দাম কবে কমবে তা নিয়ে নিশ্চত করে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে আবার ডিম বৃদ্ধির পক্ষে সাফাই গিয়ে বলছেন এটাই মুরগির ডিমের ন্যায্য দাম।
বাজারে প্রতি কেজি রুই, কাতলা ২৮০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১৪০ থেকে ১৮০ টাকা, চাষের কৈ ১৬০ থেকে ২২০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকা, শিং ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৫’শ থেকে ৬’শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৫৫০ টাকায়।
কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে মসলার দাম। কেজি প্রতি মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকা। মানভেদে জিরার কেজি ৩৩৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দারুচিনি ৩৩০ টাকা, জয়ফল ৬০০ থেকে ৬৫০ টাকা, লবঙ্গ মান ভেদে ১ হাজার থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অনান্য মসলার দামও বাড়তি।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










