ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ঈদের আগে দাম কমলো সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে ভোজ্যতেলের দাম কমালো সরকার। প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

একইসঙ্গে খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা ও পামওয়েল আরও ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেল ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা আর পামঅয়েল ১৩৫ টাকা ছিল, ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং পামঅয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।

এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে বলেও জানান সিনিয়র সচিব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে উল্লেখ করে তিনি বলেন, আমরা হয়ত আরও ১৫ দিন পর বসে চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কি না।