ঈদের কেনাকাটা করতে এসে হাজতবাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
ঈদের কেনাকাটা করতে এসে হাজতবাস
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে বিভিন্ন শপিং মলে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করার অভিযোগে ক্রেতা-বিক্রেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
আজ সোমবার অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধির নির্দেশনা না মানায় চারজন বিক্রেতা ও পাঁচজন ক্রেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ বিকেলে নগরীর রিয়াজুদ্দিন বাজারে বিভিন্ন শপিং মলে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, অধিকাংশ দোকানই বাইরে তালা ঝুলিয়ে ভেতরে কেনাবেচা করছেন। স্বাস্থ্যবিধির কোনো নির্দেশনাই মানছেন না ক্রেতা-বিক্রেতাগণ। সেখান থেকে চারজন বিক্রেতা ও পাঁচজন ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রামের মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে আজ ড্রোন নিয়ে মাঠে নেমেছিল কোতোয়ালী থানা পুলিশ। মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


