ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৩:৪০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ঈদের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৫ জন এবং আহত হয়েছেন ৩৫৫ জন। ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট মাত্র নয়দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে নিরাপদ সড়ক চাই।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব লিটন এরশাদ।

তিনি আরও বলেন, এই ঈদে উত্তরবঙ্গে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে তিনটি সেতু খুলে দেওয়ায় কোনো যানজট হয়নি। এর ফলে এ সড়কে দুর্ঘটনা তুলনামূলকভাবে কম হয়েছে। কিন্তু খুলনা ও যশোর অঞ্চলে সড়ক দুর্ঘটনা কমেনি বরং বেড়েছে।

এসব দুর্ঘটনা ঈদুল ফিতরের তুলনায় কিছুটা বেশি বলেও নিরাপদ সড়ক চাই এর পর্যবেক্ষণে উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, সংবাদ সংস্থা ও টেলিভিশন চ্যানেলের তথ্য-উপাত্তের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আলম দীপেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয় প্রমুখ।

-জেডসি