ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৪:২৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ঈদের ছুটিতে ৪ দিন বন্ধ থাকবে টিকাদান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। একইসাথে পরের দিন ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন দেশজুড়ে করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকছে।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা: রোবেদ আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা: রোবেদ আমিন বলেন, দেশে টিকা কার্যক্রম শুরু থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের ছুটিতে তিন দিন ও পরবর্তী দিন শুক্রবার থাকায় চার দিন এই কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই থেকে যথারীতি আবারো টিকাদান কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে এ পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ টিকা দেয়া হয়েছে।


-জেডসি

এই বিভাগের জনপ্রিয়