ঈদের পর অনলাইনে এইচএসসির ফরম পূরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে আটকে যাওয়া ২০২১ সালের এসএসসি ও এইচএসসিসহ সমমানের পরীক্ষার সম্ভাব্য একটি সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে করোনা পরিস্থিতি অনুকূলে এলে এই পরীক্ষাগ্রহণ করা হবে। এ জন্য কোরবানি তথা ঈদুল আজহার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ অনলাইনে শুরু হবে। তাই কোনো শিক্ষার্থীকে ফরম পূরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না। পরীক্ষার ফি নেয়ার ক্ষেত্রে বাড়তি টাকা নেয়া যাবে না বলেও সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও মূল্যায়ণের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ডা: দীপু মনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষা হবে শুধুমাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে। বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্মের মতো আবশ্যিক বিষয় বা চতুর্থ বিষয়ের ওপর পরীক্ষা হবে না।
একইসাথে শিক্ষামন্ত্রী বলেন, তবে কোভিড পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে গত বছরের মতো এবারো বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে।
মন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এসএসসির ক্ষেত্রে ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট এবং এইচএসসির ক্ষেত্রে ১৫ সপ্তাহে ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে দু’টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে যদি পরীক্ষা নেয়া সম্ভব না হয়, তাহলে এসএসসি-র ক্ষেত্রে প্রতি সপ্তাহে দু’টি করে টানা ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতিটি বিষয়ে ৮টি করে অ্যাসাইনমেন্ট করবেন শিক্ষার্থীরা। আর এইচএসসি-র ক্ষেত্রে তিনটি নৈর্বাচনিক বিষয়ের মোট ছয়টি পত্র রয়েছে। প্রতিটি পত্রের জন্য পাঁচটি করে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। গত বছর এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবারে এ বিষয়ে বিশেষ নজরদারি করা হবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
এবারও যদি অ্যাসাইনমেন্টে স্বচ্ছতা নিশ্চিত না হয়, তাহলে শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ পূর্ববর্তী পরীক্ষার বিষয়-ভিত্তিক মূল্যায়ণ করা হবে বলে জানান তিনি।
ডা: দীপু মনি বলেন, পরীক্ষা না হলে পূর্ববর্তী জেএসসি-জেডিসি-এসএসসির সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি-এইচএসসির মূল্যায়ন করা হবে।
অ্যাসাইনমেন্ট মূলত নেয়া হবে এটা ভেবে যে শিক্ষার্থীরা যেন তাদের পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারেন। অন্য দিকে, আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ণ অষ্টম শ্রেণী পর্যন্ত হয়েছে। এ কারণে এগুলো আর প্রয়োজন হবে না।
অল্প বিষয়ে পরীক্ষা নেয়া হবে। তাই পরীক্ষার সময় ও পরীক্ষার ফিও কম নেয়া হবে। ফি পরিশোধ করতে হবে অনলাইনে। এ বিষয়ে বোর্ড থেকে নির্দেশনা দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী নওফেলসহ ভার্চুয়াল মাধ্যমে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যান।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



