ঈদের বাজারে ‘হিট’ বিশ্বকাপের জার্সি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৮ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার
ঈদ কড়া নাড়ছে দোরগোড়ায়। আর মাত্র কয়েকটা দিন৷ তারপরই শুরু উৎসব৷ দেশজুড়ে পালিত হবে ঈদ-উল-ফিতর৷ ফুটপাত থেকে শপিং মলে অবশ্য ঢুকে পড়েছে অন্য আবহ৷ সামনেই যে রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল৷ ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ৷ ৩২ দেশের ফুটবল যুদ্ধে উৎসব ঢুকে পড়েছে বাংলাদেশে৷
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঈদের আগে রমরমিয়ে বিক্রি হচ্ছে বিশ্বকাপ জার্সি৷ অলিতে গলিতে দোকানিরা এখন বিশ্বকাপের জার্সি হাতে দর হাঁকাচ্ছেন৷ দোকানে দোকানে বিক্রি হচ্ছে রঙীন সব জার্সি৷ কোথাও আর্জেন্টিনা আবার কোথাও ব্রাজিলের জার্সি কেনার ভিড়৷ কেউ আবার রোনাল্ডোভক্ত, তাই লাল-রঙা পর্তুগাল জার্সির প্রতি ঝুঁকেছেন৷ গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জার্সির চাহিদাও তুঙ্গে৷ জার্সি বিক্রির হিরিক পরেছে ঈদের বাজারে!
ফুটপাত হোক বা বড় বড় শপিং মল৷ সব জায়গার দোকানেই মিলছে বিশ্বকাপের সেরা দলগুলির জার্সি৷ শুধু জার্সি নয়, জার্সিতে লেখা রয়েছে প্রতিটি ফুটবলারের নাম৷ রয়েছে তাঁদের ফেভারিট নাম্বারও৷ ঈদে স্বজনদের উপহার দেওয়ার পাশাপাশি প্রিয় দলকে সমর্থন জানাতে জার্সি কিনতে ভিড় বাড়ছে দোকানে৷
তবে বাজার সমীক্ষা বলছে তুলনামূলক মোট চার ধরনের জার্সি বেশি মিলছে ঢাকা ও ঢাকার বাইরে৷ সেগুলি হল থাই, সেমি থাই, চায়নিজ ও দেশি। এগুলোর মধ্যে ক্রেতারা ‘সেমি থাই’ জার্সিইকেই এগিয়ে রাখছেন৷ পাশাপাশি ছোটদের জন্যও বিভিন্ন মাপের জার্সি রয়েছে।
বাংলাদেশের ডিসিসি মার্কেট আউট-লেটের ব্যবসায়ী মহম্মদ নাসিমুল হক বলেন, ‘ ফুটবল বিশ্বকাপ এলে বিক্রি এমনিতেই জার্সির চাহিদা বেড়ে যায়। তবে এই বছর একই সময়ে ঈদ পড়ে যাওয়ায় বিশেষ প্রভাব পড়েছে৷ তবে বিশ্বকাপ উপলক্ষে হোম জার্সির চাহিদা বেশি৷ সবসময় পড়ার জন্য অ্যাওয়ে জার্সিই সবার বেশি পছন্দ। ব্রাজিল-আর্জেন্তিনার পাশাপাশি জার্মানি, ফ্রান্স, পর্তুগালের জার্সির চাহিদাও রয়েছে।’
শুধু যে বাজার থেকেই ক্রেতারা জার্সি কিনতে পারবেন এমন নয়৷ ক্রেতারা চাইলে অনলাইনেও কিনতে পারেন৷ স্পোর্টস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও জার্সি অর্ডার দিতে পারবেন ক্রেতারা৷ হাতে মাত্র কয়েকটা দিন, শাকিবদের দেশে খুশির পরব ঈদের সঙ্গে পাল্লা দিয়ে উৎসব শুরু বিশ্বকাপেরও৷
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




