ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৪:৩৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, স্বাস্থ্যবিধি মানার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে। তাই সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মঙ্গলবার (২০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে। প্রবাসী ভাই ও বোনদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরের বেশি সময় ধরে আমরা মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে, জিতবো ইনশা’আল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

-জেডসি

 

 

এই বিভাগের জনপ্রিয়