ঈদের সকালে সেমাইয়ের কুনফা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ঈদ মানেই সকালে মজাদার সেমাই। কিন্তু এক ধরনের রান্না আর খেতে চাচ্ছেন না। এবার তৈরি করে নিন সেমাইয়ের কুনফা।
সিরাপ তৈরির উপকরণ
চিনি দেড় কাপ, পানি ১ কাপ, লেবুর টুকরো ৩-৪পিস, গোলাপজল ১ চা চামচ।
প্রণালি
গোলাপ জল বাদে বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে চুলাতে দিন। ৪-৫ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে গোলাপজল দিয়ে মিশিয়ে নিন।
কুনাফা তৈরির উপকরণ
লাচ্ছা সেমাই ৩৫০ গ্রাম, মাখন ১০০ গ্রাম বা ১/২ কাপ, ফুড কালার ১/২চা চামচ, মিহিগুড়ো চিনি বা আইসিং সুগার ১/৪ কাপ।
প্রণালি
মাখন গলিয়ে নিয়ে সাথে ফুড কালার মিশিয়ে নিন। কুনাফা ডো ফুড প্রসেসরে বা ধারালো ছুঁড়ি দিয়ে একদম ছোট করে কেটে নিন। একটি বাটিতে চিনি, কুনাফা ডো এর সাথে ভাল করে মিশিয়ে নিন। গলানো মাখন এই ডো এর সাথে ভাল করে হাত দিয়ে মিশিয়ে নিন।
এখন কুনাফা মিক্স থেকে পরিমানমত নিয়ে কাপকেক মোল্ডে বা ছোট ছোট কাপে হাত দিয়ে চেপে কাপের আকারে বসিয়ে দিন। মাঝখানে ফিলিং এর জন্য ফাঁকা থাকবে।
কুনাফার চিজ ফিলিং তৈরির উপকরণ
দুধ ৩ কাপ, মিহি সুজি ১/৩ কাপ, চিনি ১ টেবিল চামচ, গোলাপজল ১/২ চা চামচ, মোজারেলা চিজ কুঁচি ২ কাপ
ফিলিং হালকা গরম অবস্থায় কুনাফাতে দিতে হয় তাই অন্যান্য স্টেপ আগে করে রেখে ফিলিং বানিয়ে সাথে সাথে কুনাফাতে দিলে ভাল।
প্রণালি
দুধের সাথে সুজি ও চিনি মিশিয়ে চুলায় মাঝারি আঁচে দিন। মিশ্রণটি ঘন হয়ে ফুটতে শুরু করলে গোলাপজল মিশিয়ে চুলা বন্ধ করুন। হালকা গরম থাকা অবস্থায় মোজারেলা চিজ কুঁচি মিশিয়ে নিন।
কুনাফা সাজানো
কুনাফা মিক্স থেকে বানানো কাপের আকারের ভিতরে ১ টেবিল চামচ করে বা পরিমানমত চিজের মিশ্রণ দিন। এর উপরে কুনাফা মিক্স দিয়ে চেপে ঢেকে দিন।
চাইলে এভাবে কাপকেক মোল্ডে রেখে বেক করতে পারেন। বেকিং এর পর আনমোল্ড করা যাবে অথবা এখন বেকিং ট্রেতে উল্টিয়ে রাখুন।এভাবে সব গুলো করে নিন।
প্রিহিটেড অভেনে ১৮০সে এ ১৫ মিনিট বা ক্রিস্পি হওয়া পর্যন্ত বেক করুন। নামিয়ে গরম কুনাফাতে অল্প অল্প করে ঠাণ্ডা সিরাপ ঢেলে দিন। হালকা গরম পরিবেশন করুন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি