ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:৪৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

উইনী মেন্ডেলা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫৫ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার সাবেক স্ত্রী উইনী মাদিকিজেলা মারা গেছেন। ৮১ বছর বয়সে আজ সোমবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। উইনি মেন্ডেলা নামেই তিনি বিশ্বব্যাপী পরিচিত ছিলেন।

 

নেলসন ম্যান্ডেলার স্ত্রী হওয়া ছাড়াও বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন উইনী মাদিকিজেলা। নেলসন ম্যান্ডেলার জেল থেকে বের আসার পর উইনীর হাতে হাত রেখে যে অভিবাদন জানান; সেই ছবিটিই বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের প্রতীক হয়ে ওঠে।

 

তবে পরবর্তী সময়ে রাজনৈতিক এবং আইনগত দিক দিয়ে তার সুনামে কিছুটা ভাটা পরে।

 

উইনীর পরিবারের মুখপাত্র ভিক্টর লামিনি জানান, “আজ সোমবার বিকেলে পারিবারিক সদস্য এবং শুভান্যুধায়ীদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি”।

 

এ বছরের শুরু থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন উইনী। হাসপাতালে চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।

উইনীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বাণী দিয়েছেন বিশিষ্টজনেরা।

 

সাবেক আর্চবিশপ এবং নোবেল জয়ী ডেসমন্ড টুটু উইনীকে ‘বর্ণবাদের বিপক্ষে সংগ্রামের প্রতীক’ উল্লেখ করে বলেন, “তার সাহসী কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে। এই প্রজন্মের সকল আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে”।

 

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, “মামা উইনীর মৃত্যুতে আমাদের আদর্শের ধারক বাহক এমন অল্প যেকজন ব্যক্তি ছিলেন এমন এক জনকে আমরা হারালাম। তিনি এমন একজন ছিলেন যিনি আমাদেরকে বলতেন কোনটি সঠিক আর কোনটি ভুল। আমরা তার দিকনির্দেশনা থেকে বঞ্চিত হব”। আজ সন্ধ্যায় উইনী মেন্ডেলার বাসায় যাবেন প্রেসিডেন্ট রামাফোসা।