উইম্বলডন নারী এককের সেমিফাইনালে ৩ নতুন মুখ
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
উইম্বলডন নারী এককের সেমিফাইনাল তিন জন নতুন মুখ নিয়ে মাঠে গড়াবে। আরিনা সাবালেঙ্কা ও ক্যারোলিনা প্লিসকোভা এর আগে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলতে পারেননি, এবারই প্রথম। তবে সাবেক ইউএস ওপেনজয়ী অ্যাশলে বার্টি এবারই প্রথম উইম্বলডনের শেষ চারে খেলবেন।
আরিনা সাবালেঙ্কা কোয়াটার ফাইনালে তিউনিসিয়ান ওন্স জাবেউরকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে, সরাসরি সেটে; তাতেই চলে এসেছেন শেষ চারে।
সেমিফাইনালে তিনি খেলবেন যার বিপক্ষে, সেই ক্যারোলিনা প্লিসকোভাও কখনো খেলেননি উইম্বলডনের শেষ চারে। চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় শেষ আটে সুইস ভিক্টোরিয়া গোলুভিচকে হারিয়েছেন সরাসরি সেটে, ৬-২, ৬-২ গেমে।
সাবালেঙ্কা শেষ আটের লড়াইটা স্বাচ্ছন্দ্যে জিতলেও সেমিফাইনালটা বড় পরীক্ষা নিয়েই হাজির হচ্ছে দলটির সামনে। ২৯ বছর বয়সী প্লিসকোভা যে এখনো পর্যন্ত চলতি উইম্বলডনে একটা সেটেও হারেননি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনের শেষ চারে খেলা প্লিসকোভা শেষ চারে সাবালেঙ্কার মুখোমুখি হবেন আগামীকাল বৃহস্পতিবার।
অন্য সেমিফাইনালটাও অবশ্য বাড়তি রোমাঞ্চ নিয়ে তৈরি থাকবে। সাবেক উইম্বলডন বিজয়ী অ্যাঞ্জেলিক কেরবার খেলবেন সাবেক ইউএস ওপেনজয়ী অ্যাশলে বার্টির বিপক্ষে।
শেষ আটে কেরবার দাপুটে জয় পেয়েছেন ক্যারোলিনা মুচোভার বিপক্ষে। তুলে নিয়েছেন ৬-২, ৬-৩ গেমের এক জয়।
বার্টি এর আগে ইউএস ওপেন জিতলেও উইম্বলডনে কীভাবে যেন ব্যর্থতাই উপহার পেতেন। সে ধারা ভেঙেছে এবার। ক্রোয়াট আয়লা তোমিয়ানাভিচকে তিনি হারিয়েছেন ৬-১, ৬-৩ গেমে। তাতেই তিনি নিশ্চিত করেছেন ক্যারিয়ারের প্রথম উইম্বলডন নকআউট। দুই গ্র্যান্ড স্ল্যামের সাবেক দুই বিজয়ীও মুখোমুখি হবেন বৃহস্পতিবার বিকেলে।
-জেডসি
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে











