উইম্বলডনের ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
স্বপ্নের মতো শুরু হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দেখলেন দুঃস্বপ্ন। সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে মাথা নিচু করে উইম্বলডন কোর্ট ছাড়লেন সানিয়া মির্জা। ঘাসের কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যামের নারীদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন ভারতীয় এই গ্ল্যামার গার্ল।
প্রথমে রাউন্ডে সানিয়া মির্জা ও বিথ্যানি ম্যাটেন স্যান্ডস জুটি চমকে দিয়েছিলেন ষষ্ঠ বাছাই ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি হারিয়ে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তাদের চেনা গেলো। শনিবার ভক্তদেরও হতাশ করলেন সানিয়া।
দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার জুটি এলেনা ভেসনিনা ও ভেরোনিকা কুদেরমেতোভার কাছে সরাসরি সেটে হারলেন সানিয়া-বিথ্যানি। ৪-৬, ৩-৬ গেমে হারেন তারা। ডাবলসে সানিয়ার আশা শেষ হয়ে গেলেও এখনও মিক্সড ডাবলসের লড়াইয়ে আছেন সানিয়া। যেখানে এই টেনিস তারকার সঙ্গী রোহান বোপান্না।
সানিয়ার জন্য অবশ্য অপেক্ষায় আছে আরেকটি মিশন। টোকিও অলিম্পিকে খেলতে নামবেন সানিয়া। এবার নিয়ে চতুর্থবারের মতো দেখা যাবে বিশ্বের সবচেয়ে বড় এই আসরে। টোকিওতে অলিম্পিকের টেনিস কোর্টে নামলেই অনন্য এক রেকর্ডের সাক্ষী হবেন তিনি। ভারতীয় নারী হিসেবে প্রথমবারের মতো চারটি অলিম্পিকে খেলার কীর্তি গড়বেন সানিয়া মির্জা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





