ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৫:৫৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

উইম্বলডনের সেমিতে সেরেনা-শারাপোভা মুখোমুখি

আপডেট: ০৯:২৮ এএম, ৮ জুলাই ২০১৫ বুধবার

24571_1উইমেননিউজ ডেস্ক, ঢাকা : হাইভোল্টেজ ম্যাচে এবার উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হবেন মারিয়া শারাপোভা। টেনিসের মর্যাদাপূর্ণ এ আসরে গত ১১ বছর ধরে শারাপোভার বিপক্ষে অপরাজিত সেরেনা। এ সময়ে তিনি ১৬ ম্যাচ খেলে একটিতেও হারেননি। কোয়ার্টার ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৩-৬, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে মেয়েদের এককের শেষ চার নিশ্চিত করেন র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা সেরেনা। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের কোকো ভ্যান্ডেওয়েগকে ৬-৩, ৬-৭, ৬-২ গেমে হারিয়ে সেমিতে ওঠেন রাশিয়ান টেনিস তারকা শারাপোভা। পোল্যান্ডের অাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাও সেমিফাইনাল নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে তিনি ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান। অন্যদিকে, সুইস টেনিস কন্যা তিমিয়া বাচ্সিঞ্জকিকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো উইম্বলডনের সেমিতে পা দেন ভেনেজুয়েলার গারবিন মুগুরুজা। উল্লেখ্য, এখন পর্যন্ত শারাপোভা একবার ও সেরেনা পাঁচবার উইম্বলডনের শিরোপা জিতেছেন। ২০০৪ সালের উইম্বলডন ফাইনালে সেরেনাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা হাতে নেন শারাপোভা। ০৮.০৭.২০১৫