ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৬:২৭:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

উইলস ছাত্রী রিশা হত্যার রায় আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। এ রায় ঘোষণা হওয়ার কথা ছিল গত রোববার। কিন্তু একমাত্র আসামি ওবায়দুল হককে (৩০) পুলিশ আদালতে হাজির করতে না পারায় আজ ১০ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ তারিখ ধার্য করেন বলে আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

এর আগে দীর্ঘ শুনানি শেষে গত ১১ সেপ্টেম্বর ৬ অক্টোবর রায়ের দিন ধার্য করেছিলেন আদালত। আসামির উপস্থিতে এ রায় ঘোষণা হওয়ার কথা ছিল।

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে রিশাকে স্কুলের সামনের ওভার ব্রিজে ছুরিকাঘাত করে পালিয়ে যায় খুনি ওবায়দুল। পরে রিশাকে হাসপাতালে নিলে চারদিন পর তার মৃত্যু হয়। রিশা ওই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়তো।