উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ নিহত ৬
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে অন্তত পাঁচ রোহিঙ্গা শরণার্থীসহ ছয়জনের মৃত্যু হয়েছ। নিহতদের মধ্যে দুই নারী ও চার শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার দুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এসপি তারিকুল ইসলাম জানান, পাহাড় ধসে বালুখালী ক্যাম্প-১০ এর জি-৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী দিল বাহার (৪২), তার শিশু সন্তান শফিউল আলম (৯), জি-৩৮ ব্লকের মোহাম্মদ ইউসূফের স্ত্রী গুল বাহার (২৫), তার আড়াই মাসের শিশু সন্তান আব্দুর রহমান ও তার কন্যা আয়েশা সিদ্দীকার (১) মৃত্যু হয়েছে।
পালংখালি ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হয়েছে। এতে পাঁচ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে। অপর এক শিশু ঘটনার সময় পানিতে ডুবে মারা গেছেন বলে জানান তিনি।
গফুর উদ্দিন চৌধুরী জানান, গত তিন দিন ধরে উখিয়ায় অতিবৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে আরও ছোটো ছোটো টিলা ধসে পড়ার শঙ্কা রয়েছে।
-জেডসি
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক