উগান্ডায় সিপিএ সম্মেলনের উদ্বোধন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
সিপিএ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
উগান্ডার রাজধানী কাম্পালায় উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সম্মেলনের (সিপিসি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি আজ এ সম্মেলন উদ্বোধন করেন। ৬৪তম সিপিসি এর প্রতিপাদ্য “দ্রুত পরিবর্তনশীল কমনওয়েলথে সংসদের অভিযোজন, অংশগ্রহণ ও ক্রমবিকাশ”।
অনুষ্ঠানে সিপিসি প্রেসিডেন্ট ও উগান্ডা পার্লামেন্টের স্পিকার রেবেকা কাদাগা এবং সিপিএ প্রেসিডেন্ট ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা বক্তব্য রাখেন। এ সময় সিপিএ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে। অনুষ্ঠানে কমনওয়েলথভূক্ত বিভিন্ন দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা হলেন, হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি ।
বর্ণাঢ্য উদ্বোধনের শুরুতে কনফারেন্সে অংশগ্রহণকারী দেশসমূহের সংসদীয় প্রতিনিধিদলের প্রধানদের উগান্ডার নিজস্ব সংস্কৃতির রেওয়াজ অনুসারে অভ্যর্থনা জানানো হয়।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) কমনওয়েলথ পার্লামেন্টসমূহের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সংগঠন। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন সংসদীয় গণতন্ত্রকে সুসংহত ও সমুন্নত করার লক্ষে কাজ করে যাচ্ছে।
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি











