ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:৩০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

উত্তর ও দক্ষিণ কোরীয় সীমান্ত অতিক্রম করেছে নারী অধিকার কর্মীদের একটি দল

আপডেট: ০২:২৯ পিএম, ২৪ মে ২০১৫ রবিবার

korea_bg_24_963787610উইমেননিউজ ডেস্ক, ঢাকা : নারী অধিকার কর্মীর একটি দল  উত্তর ও দক্ষিণ কোরিয়ার অসামরিক জোন (ডিমিলিটারাইজড জোন- ডিএমজেড) অতিক্রম করেছে। রোববার (২৪ মে) ওই নারী অধিকার কর্মীর দলটি বাসযোগে সীমান্ত অতিক্রম করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়। সংবাদে জানানো হয়, শান্ত স্থাপণ ও পুনর্মিলনের দাবিতে ১৫ দেশের ওই ৩০ নারী অধিকার কর্মী দুই কোরিয়োর মধ্যবর্তী সীমান্ত অতিক্রম করেন। তাদের মধ্যে দু’জন শান্তিতে নোবেলজয়ী নারী অধাকর কর্মীও ছিলেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। প্রথমে নারী অধিকার কর্মীর দলটি পায়ে হাঁটার সিদ্ধান্ত নিলেও দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের বাধার মুখে বাসে করেই তাদের সীমান্ত অতিক্রম করতে হয়। অসামরিক জোন (ডিমিলিটারাইজড জোন-ডিএমজেড) হল দুই কোরীয় উপত্যকার মধ্যবর্তী সীমান্তরেখা। ৩৮ ডিগ্রি অক্ষাংশ ধরে চিহ্নিত এই সীমান্তরেখা একশ’ ৫০ কিলোমিটার লম্বা। ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধ শেষে যুদ্ধবিরতির প্রস্তাবনা অনুযায়ী ৩৮ ডিগ্রি অক্ষরেখা ধরে সীমানাচিহ্ন নির্ধারিত হয়। এই রেখার উত্তর প্রান্তের উপত্যকাকে উত্তর কোরিয়া আর দক্ষিণ দিকের উপত্যকাকে দক্ষিণ কোরিয়া নাম দেওয়া হয়। আন্তর্জাতিক নারীদিবসে এবারের প্রতিপাদ্য ছিল শান্তি ও নিরস্ত্রীকরণ। এরই অংশ হিসেবে দুই কোরিয়ার সীমান্ত অতিক্রমের সিদ্ধান্ত নেন ওই নারী অধিকার কর্মীরা। প্রথমে তারা পানমুনজম গ্রাম দিয়ে অসামরিক জোন অতিক্রমের সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘যুদ্ধবিরতি গ্রাম’ নামে পরিচিত পানমুনজমে দুই কোরিয়ার সেনাবাহিনী মাত্র কয়েক মিটার ব্যবধানে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দুই কোরিয়ার কর্তৃপক্ষই পানমুনজম গ্রাম দিয়ে অতিক্রমের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে অপারগতা জানায়। একারণে তারা পরবর্তীতে রুট পরিবর্তন করে বাসযোগে সীমান্ত অতিক্রমের সিদ্ধান্ত নেন। শান্তির জন্য পদযাত্রার প্রথমাংশে নারী অধিকার কর্মীরা উত্তর কোরীয় সীমান্ত এলাকায় অসামরিক জোনের প্রান্তে ব্যানারসহ অবস্থান নেন। এসময় তারা একসঙ্গে শান্তির জন্য গান গাইতে থাকেন। এর কিছু পরই উত্তর কোরীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একটি দক্ষিণ কোরীয় বাস আসে তাদের নিয়ে যেতে। অসামরিক জোনের মাঝে ৩৮ ডিগ্রি অক্ষরেখা অতিক্রমের কিছু পরই জাতিসংঘ শান্তিরক্ষি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নারী অধিকার কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা নির্বিঘ্নে দক্ষিণ কোরীয় প্রান্তে পৌঁছান বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদামাধ্যম। ২৪.০৫.২০১৫