ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৯:১১:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার

উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ– নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গানিতিক মডেলের তথ্য মতে, আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, কামালগঞ্জে ৮৪ মিলিমিটার, সিলেটে ৫২ মিলিমিটার, সুনামগঞ্জে ৪২ মিলিমিটার, শেওলায় ৬০ মিলিমিটার।
পর্যবেক্ষণাধীন ৩৯ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ১৯ টির, হ্রাস পেয়েছে ১৩ টির ও অপরিবর্তিত রয়েছে ০১ টির।