ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১:৩৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

উত্তরায় কাশবনে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় পরিত্যক্ত প্লটের কাশবনে ২০ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মধ‍্যরাতে দিয়াবাড়ির ওই প্লটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক রিকশাচালক পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়।

এ বিষয়ে উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বুধবার ভোরে অচেতন ববস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির। মঙ্গলবার মধ‍্যরাতে দিয়াবাড়ির কাশবনে ওই তরুণীকে তিনজন ধর্ষণ করে বলে জানা গেছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আসামিদের শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। শিগগিরই আসামিরা গ্রেপ্তার হবে।