ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ২:৪৩:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উদ্ভাবনী শক্তি ও ধারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট: ০১:২৯ পিএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার

1432450793স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভাবনী শক্তি ও ধারণা এবং দেশের কিভাবে উন্নয়ন হবে, এ বিষয়টি বিবেচনায় রেখে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোন এলাকার উন্নয়ন নির্ভর করে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর। প্রধানমন্ত্রী বলেন, রুটিন কাজ করাই যথেষ্ট নয়। মাঠ পর্যায়ে যারা কাজ করেন,তাদের উদ্ভাবনী শক্তি থাকতে হবে এবং তাদের সংশ্লিষ্ট এলাকায় খুঁজে বের করতে হবে। দেশের কিভাবে উন্নয়ন করা যেতে পারে, এ বিষয়টি বিবেচনায় রেখে তাদেরকে কাজ করতে হবে। শেখ হাসিনা সিভিল সার্ভিসের সদস্যদের জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্থপতি হিসেবে উল্লেখ করে তাদের প্রশিক্ষণের শেষ দিনে নেয়া শপথ স্মরণ রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণের উল্লেখ করে বলেন, এ ভাষণে জনগণের সেবা করা এবং সবকিছুর ঊর্ধ্বে জাতির স্বার্থকে স্থান দিয়ে নিজেদেরকে উৎসর্গ করতে মন্ত্রিসভার সদস্যবর্গ ও সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার এই মন্তব্যের মর্মার্থ বুঝতে পেরেছেন এবং জনগণের সমস্যা হৃদয় দিয়ে সমাধান করবেন বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমী আয়োজিত ৯২তম ও ৯৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএস প্রশাসনের রেক্টর সোহরাব হোসেন। অনুষ্ঠানে রেকটর এ্যাওয়ার্ড বিজয়ী জান্নাতুল ফেরদৌস ও সৈয়দ আশরাফুজ্জামান কোর্সের অভিজ্ঞতা সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এর আগে দুটি কোর্স সফলভাবে সমাপ্তকারী ১৫৯ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ ছাড়াও কোর্সে অসাধারণ নৈপূণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী ৯২তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টর এ্যাওয়ার্ড জান্নাতুল ফেরদৌস এবং ৯৩তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টর এ্যাওয়ার্ড সৈয়দ আশরাফুজ্জামানকে প্রদান করেন। ০২.০৬.২০১৫