ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৭:৫৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

উন্মেচন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

উন্মেচন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হোম ও অ্যাওয়ে জার্সি।

সোমবার (১১ অক্টোবার) রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট দলের নব নির্বাচিত চার পরিচালক। তারা হলেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম ও ওবেদ নিজাম।
১৩ অক্টোবর থেকে আড়ংয়ের সব আউটলেটে পাওয়া যাবে বাংলাদেশের অফিসিয়াল জার্সি। আড়ংয়ের ওয়েবসাইট ও অ্যাপে মিলবে এই জার্সি।

বড়দের জার্সির দাম ১ হাজার ৪০০ টাকা। আর বাচ্চাদের জার্সি মিলবে ১ হাজার টাকায়।

দেশের নানা প্রান্ত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় অবস্থানরত ক্রিকেটমোদিরা কিনতে পাবে এই জার্সি। আড়ংয়ের ওয়েবসাইটে গলেই অর্ডার করা যাবে বাংলাদেশের হোম ও অ্যাওয়ে জার্সি।

২০০৪ সালের আদলে হোম জার্সিটি তৈরি করা হয়েছে বলে জানান অফিসিয়াল ম্যানুফ্যাকচরার প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকারী মেহতাবুদ্দিন আনোয়ার আহমেদ।

অন্যদিকে বাঘের আচড়ের আদলে অ্যাওয়ে জার্সি তৈরি করা হয়েছে।