ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৯:৩৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

উর্দুতে রামায়ণ অনুবাদ করলেন মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১২ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার

মোঘল সম্রাট আকবরের সেই রাজ দরবার৷ যেখানে পাশপাশি বসে মুসলিম ও হিন্দু সাহিত্যিক৷ সেই মেলবন্ধনেই ভারতের সাহিত্য চর্চা শীর্ষে পৌঁছয়৷ ইতিহাস ক্রমবর্ধমান৷ সেই অতীতই যেন ফিরে এলো। কানপুরের মাহি তালাত সিদ্দিকি উর্দুতে অনুবাদ করে ফেললেন রামায়ণ৷ নজিরবিহীন ভাতৃত্বের বার্তা দিতে গোটা ধর্মগ্রন্থ অনুবাদ করেছেন তিনি৷

 

মুসলিম সম্প্রদায়ের মানুষকে রামায়ণ সম্পর্কে জানাতে চান মাহি তালাত সিদ্দিকি৷ পেশায় চিকিৎসক এই মুসলিম নারী কানপুরের নগর এলাকার বাসিন্দা৷ হঠাৎ উর্দুতে রামায়ণ কেন? সিদ্দিকি জানান, দুই বছর আগে হিন্দু প্রতিবেশী বদরি নারায়ন ত্রিবেদী সিদ্দিকিকে রামায়ণ উপহার দেন৷ তখনই রামায়ণ উর্দুতে অনুবাদের সিদ্ধান্ত নেন৷

 

সিদ্দিকির মতে, পৃথিবীর প্রত্যেক ধর্মগ্রন্থের বার্তাই এক, শান্তি ও সৌভাতৃত্ব বজায় রাখার কথাই প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা৷ কোরআন, গ্রন্থসাহেব বা রামায়ণের কাহিনী বা প্রেক্ষাপট ভিন্ন হোলেও বিশষয়বস্তু এক। রামায়ণ পড়ে সেই বিষয়টিই আরও গাঢ় হয়। সিদ্ধান্ত নিয়ে ফেলি উর্দুতেও রামায়ণ অনুবাদ করবো, মুসলিম সম্প্রদায়ও জানবে রামায়ণের বার্তা৷

 

আস্ত রামায়ণ উর্দুতে অনুবাদ করতে দেড় বছর সময় লেগেছে৷ কাহিনী ও প্রেক্ষাপট এক রেখেই রামায়ণের মূল বার্তা উর্দুতে অনুবাদ করেছেন সিদ্দিকি৷ মুসলিম সম্প্রদায়ের কথা মাথায় রেখেই ধর্মগ্রন্থটি উর্দুতে অনুবাদ করেন ৷ কারণ, উর্দুর পাশাপাশি হিন্দিতেও বেশ পারদর্শী তিনি৷ হিন্দি সাহিত্য নিয়ে স্নাকোত্তরও করেছেন সিদ্দিকি৷

 

সিদ্দিকির মতে, ধার্মিক একতা বড় শব্দ৷ কিন্তু, কাজটাও বড্ড সহজ৷ উর্দু, হিন্দি ২টি ভাষাই সমৃদ্ধশালী৷ শুধু গুরুত্ব পায় মানুষ কোন্ ভাষায় সাবলীল৷ তাই রাজনীতির উর্ধ্বে উঠে ধার্মিক একতা নিয়ে ভাবনার বার্তা মাহি তালাত সিদ্দিকির৷

 


রাজ্যটা আদিত্যনাথ যোগীর শাসনে৷ উত্তরপ্রদেশের ব্যস্ত নগরী কানপুরেই বিপ্লব করে ফেললেন মাহি৷ একতা স্থাপনে মাহির অনুবাদ করা উর্দু রামায়ণকে সাধুবাদ জানিয়েছে হিন্দু সংগঠনগুলিও৷