বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। বিভিন্ন ধরনের সবজি কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। টম্যাটোর কেজি দাঁড়িয়েছে ২০০ টাকায়। মুরগি আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ফসল নষ্ট হয়েছে। তা ছাড়া অনেক জায়গায় পানি ওঠায় ট্রাকও কম আসছে। তাই কিছু কিছু জিনিসের দাম সামান্য বেড়েছে।
মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্ধল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ৪০ টাকা ছিল। এ ছাড়া করলা ৫০, কাঁকরোল ৫০-৬০, আলু ৩০ ও কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মাঝারি সাইজের লাউয়ের পিস ৬০-৭০ টাকা। পেঁপে ৪০-৫০, বেগুন ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে। মানভেদে এক ডজন লেবু বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। পিঁয়াজ ৪০-৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৮০-১৯০ ও সোনালি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লাল লেয়ার মুরগি ৩৭০ ও দেশি মুরগির কেজি ৭০০-৭২০ টাকা। ফার্মের লাল ডিমের ডজন ১২০ ও সাদা ১১০, হাঁসের ডিম ২০০-২২০ আর দেশি মুরগির ডিমের হালি ৭০-৮০ টাকা। ভালো মানের চিকন চালের কেজি ৮৫-৮৮ টাকা। মাঝারি মানের চালের কেজি ৬৫ এবং মোটা চাল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে নাজিরশাইল ৮৫-৯০, মাঝারি মানের পাইজাম ৫৮-৬৫, স্বর্ণা ও চায়না ইরি ৫৫-৫৮ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেটের মধ্যে প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ড ৮৫-৮৮ ও রশিদ ৭৮-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দামি মিনিকেট মোজাম্মেল ৯০-৯৫ টাকা। চিকন মসুর ডালের কেজি ১৬০-১৭০, মোটা মসুর ১০০-১১০, বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ১৭০, খেসারি ১০০, বুটের ডাল ১১৫ ও মাষকলাই ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে রুই ও কাতলার কেজি ৩০০-৩৫০, পাঙাশ ১৮০-২০০, তেলাপিয়া ১৮০-২২০, চিংড়ি, ৬৫০-৭৫০, মাঝারি আকারের কই ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, পাবদা ৩৫০-৪০০, টেংরা ৫০০-৭০০ ও কাঁচকি ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







