উষ্ণতা ছড়াচ্ছেন মিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকাই সিনেমার হালের ক্রেজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় দক্ষতার কারণে চলতি বছরে মুক্তি পাওয়া তার অভিনীত দুটি সিনেমাই দর্শকমহলে আলোচিত। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার এই নায়িকা যেন বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে।
জনপ্রিয় এই নায়িকা দর্শকদের হিট সিনেমা উপহার দিলেও পাশাপাশি সোশ্যালে বেশ সক্রিয়। সোশ্যালের মাধ্যমে অবশ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সহজেই নিজেকে যুক্ত রাখতে পারেন তিনি। এ কারণে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় ফেসবুকে তুলে ধরেন লাস্যময়ী এই সুন্দরী।
এই অভিনেত্রী শত ব্যস্ততা থেকেও নিজেকে সময় দেয়ার চেষ্টা করেন। এ কারণেই সম্প্রতি প্রকৃতির সান্নিধ্যে বেরিয়েছেন। উপভোগ করছেন লাল-সবুজের প্রকৃতির আর সাগর পাড়ের সৌন্দর্য। বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতেই নিজেদের মতো সময় কাটাচ্ছেন মিম।
সমুদ্র সৈকতের পাশে থেকেই শীতের আগমনীতে উষ্ণতা ছড়ালেন ক্রেজ অভিনেত্রী। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল টার দিকে ফেসবুক ভেরিফাইড পেজে কয়েকটি ছবি পোস্ট করেন এই নায়িকা।
মিম একগুচ্ছ ছবি পোস্ট করলেও ক্যাপশনে মাত্র দুটি শব্দ ব্যবহার করেছেন। লিখেছেন, ‘শুভ সকাল’। তার সঙ্গে জুড়ে দিয়েছেন ‘হলুদ-কালো-হলুদ’ রঙে ধারাবাহিক তিনটি ভালোবাসার ইমোজি।
নায়িকাকে দেখা যায় সৈকত পাড়ে দাঁড়িয়ে আছেন। এ সময় কালো প্যান্ট ও টপসে আরও লাস্যময়ী দেখাচ্ছে তাকে। সঙ্গে হৃদয়ে দোলা লাগানো হাসি তো রয়েছেই তার মুখে।
মিমের ছবিতে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে প্রায় ছয় হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে শুভাকাঙ্ক্ষীদের। এছাড়াও মন্তব্য পড়েছে প্রায় হাজার খানেক।
ছবির নিচে অধিকাংশ শুভাকাঙ্ক্ষীরা সকালের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রিয় তারকাকে। তোষার খান নামে এক ভক্ত লিখেছেন, ‘সকালে চোখ মেলতেই দেখি এতগুলো চোখ ধাঁধানো প্রিয় ব্যক্তির সুন্দর ছবি। সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। সত্যি অসম্ভব সুন্দর লাগছে।’
এদিকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফেসবুকে একটি রিলস পোস্ট করেন মিম। সেখানে তাকে সৈকতের বুকে স্বামী সনির নাম লিখতে দেখা যায়। সমুদ্রের তীর ঘেঁষে বালুর ওপর ইংরেজিতে ‘সনি’ নাম লেখেন নায়িকা।
রিলসের ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমরা ছোটবেলায় কাজটি নিজেদের জন্য করেছি। আবার সেই সব সুন্দর স্মৃতি সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকার একটি আশীর্বাদ।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









