‘ঋণ খেলাপীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, শুধু কথার কথা নয়, অবশ্যই ঋণ খেলাপীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করে না, বিদেশে পাচার করবে, কিংবা পালিয়ে যাবে তারা যেন আর ঋণ না পায়, সে নিশ্চয়তা দিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ জুন মহান সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের সমাপনী আলোচনায় ব্যাংকে তারল্য সংকটের অভিযোগ প্রসঙ্গে বলেন- ‘বলা হচ্ছে ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা থাকবে না কেন? অবশ্যই টাকা আছে। ব্যাংকে টাকা আছে। তবে লুটে খাওয়ার টাকা নেই।
সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রীর এ বক্তব্যটি খুবই প্রণিধানযোগ্য। যেহেতু উনি প্রধানমন্ত্রী, তাই উনার কাছে অবশ্যই প্রকৃত তথ্য থাকবে। এটিই স্বাভাবিক। সঙ্গতকারণে আমি প্রধানমন্ত্রীর তথ্যকে সঠিক বলে ধরে নিচ্ছি।
‘একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই তথ্যের সঙ্গে একমত পোষণ করে বলব, ব্যাংকে যে টাকা আছে অবশ্যই তার সদ্ব্যবহার করতে হবে। যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করে না, বিদেশে পাচার করবে, কিংবা পালিয়ে যাবে তারা যেন আর ঋণ না পায়, সে নিশ্চয়তা দিতে হবে।’
অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, পাশাপাশি ব্যাংকে যে অর্থ আছে তার বেশিরভাগ শিল্পখাতে বিনিয়োগের সুব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আমার জোরাল দাবি থাকবে, শিল্প ঋণের জন্য একটি বিশেষ তহবিল গঠন করতে হবে।
‘যারা ভালো শিল্পোদ্যোক্তা, ঋণ গ্রহিতা হিসেবে যাদের ব্যাপক সুনাম রয়েছে তাদেরকে এই তহবিল থেকে আরও বেশি করে ঋণ দিতে হবে। অবশ্যই সেটি হতে হবে প্রধানমন্ত্রী ঘোষিত সিঙ্গেল ডিজিটের মধ্যে সরল সুদে।’
অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে আরও বলতে চাই, ব্যাংকের টাকা আর লুটপাট হতে দেয়া যাবে না। শুধু কথা নয়, অবশ্যই ঋণ খেলাপীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে যারা ইচ্ছাকৃত খেলাপী, জাতির সামনে তালিকা প্রকাশসহ তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।
-জেডসি
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











