ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৬:০৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৬ পিএম, ৯ মে ২০১৮ বুধবার

ভারতিয় উপমহাদেশের কিংবদন্তী চিত্র পরিচালক ঋত্তিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১২টা নাগাদ কলকাতার একটি সরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

 

শারীরিক অসুস্থতার কারণে গত ১১ দিন ধরে কলকাতার এম.আর. বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন সুরমা। হাসপাতালে বেশিরভাগ সময়ই তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে।

 

মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে তার নিথর দেহ নিয়ে যাওয়া চেতলার বাসভবনে। তারপর আজ সকালেই কেওড়াতলা মহাশ্মশানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী ববি হাকিম-সহ অন্য বিশিষ্টরা।

 

সুরমা দেবীর প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক ট্যুইট বার্তায় তিনি জানান ‘কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পত্নী সুরমা ঘটকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা’।



গত বছর মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ঋত্বিক ঘটক ও সুরমা ঘটকের কন্যা সংহিতা ঘটক। তার আগে ২০০৯ সালে তাদের ছোট মেয়ে সুচিস্মিতার মৃত্যু হয়। রেখে গেলেন একমাত্র পুত্র রীতবন-কে।



স্বামী ঋত্বিক ঘটক অসাধারণ কিছু ছবি তৈরি করলেও তার অনেকগুলিই যোগ্য মর্যাদা পায়নি। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে পাঁচ জনের সংসারে স্থায়ী আয় না থাকাতে সংসার চালাতেও যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল সুরমাকে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে বীরভূমের সাঁইথিয়ায় একটি স্কুলে চাকরি নিয়েছিলেন সুরমা। 

 

পরিবার সূত্রে খবর, এমনকি মৃত্যুর আগে সুরমা দেবীর হাসপাতালের চিকিৎসা সম্পর্কিত যাবতীয় খরচও সরকার বহন করেছে।

 

সুরমার লেখা বই ‘শিলং জেলের ডায়েরি’, ‘পদ্মা থেকে তিতাস’, ‘ঋত্বিক’ পাঠকদের শ্রদ্ধা আদায় করে নিয়েছে।