এ কেমন ছুটি নিলেন অভিষেক: লীনা গঙ্গোপাধ্যায়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ফাইল ছবি।
সকাল আজকাল মাঝে মাঝেই রাতের মতো কালো হয়ে আসে। অভিষেক চট্টোপাধ্যায়। বিগত দশ বছর ধরে আমাদের ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থায় কাজ করছেন। বড্ড ছুটি চাইতেন। লম্বা ছুটি। খানিক মনোমালিন্য হতো আমার সঙ্গে। হয়তো বললাম, "এত দিন ছুটি নিলে কাজটা করব কী করে?" উনি তখন বললেন, "ম্যাডাম ছুটি আমাকে দিতেই হবে। তাই বলে আমায় কাজ থেকে বাদ দিয়ে দেবেন না। এরকম নয় যে আপনার সঙ্গে কাজ না করলে ইন্ডাস্ট্রিতে আমি আর কাজ পাবো না। কিন্তু আমি আপনাদের প্রযোজনা সংস্থায় কাজ করতে চাই।" এমনই ছিলেন অভিষেক।
আমার সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের দূরত্ব বজায় থাকে। তার সঙ্গেও ছিল। কিন্তু কোথাও মানুষ অভিষেককে এত দিন কাজ করার সুবাদে বুঝতে পারতাম। স্ত্রী, মেয়ে নিয়ে ওর ভরা সংসার। কিন্তু ভেতরে অভিনেতা অভিষেক, নায়ক অভিষেক ছটফট করত। ভাল কাজ।আরও কাজ...তবে ওর শরীর ভাল ছিল না। দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগছিলেন পা নিয়ে। পা নাড়াতে পারতেন না। রক্তচলাচল স্বাভাবিক ছিল না। আমাদের পরিচালক- প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন "আমি বসে বসে ঠিক ম্যানেজ করে অভিনয় করে নেব।" ইন্ডাস্ট্রিতে এই বয়সের অভিনেতা পাওয়া এখন বিরল। আমার পরের কাজেও ওর জন্য চরিত্র ঠিক করা ছিল। সব গোলমাল হয়ে গেল।
ধার্মিক মানুষ ছিলেন। ঈশ্বরের কাছে নত হতেন। সামনে লম্বা ছুটি নিয়েছিলেন। বাইরে যাবেন সপরিবারে। টিকিট কাটা।
এ কোন ছুটির টিকিট কাটলেন অভিষেক আপনি?
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








