এ কোন সচিন! মুখের আদল অন্য কারও মতো
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার
সচিনের সেই মূর্তি। ছবি: টুইটার।
বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগেই উন্মোচন হয় সচিন টেন্ডুলকারের মূর্তির। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে সচিনের সামনেই সেই মূর্তি প্রকাশ্যে আনা হয়। কিন্তু মূর্তি প্রকাশের পরের দিনই বিতর্ক দেখা দিল। ফেসবুকে একাধিক সমর্থক সেই ছবি পোস্ট করে লিখেছেন, মূর্তির মুখের সঙ্গে সচিন নয়, মিল রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের।
ওয়াংখেড়েতে সচিনের মূর্তি স্থাপন করার পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ)। প্রথমে ঠিক হয়েছিল এ বছর সচিনের জন্মদিন, অর্থাৎ ২৪ এপ্রিল এই মূর্তির উন্মোচন হবে। পরে পরিকল্পনা বদলে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন করা হয়। পূর্বঘোষণামতোই বুধবার বিকেলে মূর্তি প্রকাশ্যে আনা হয় সচিনের সামনে। কিন্তু পরের দিনই সেই মূর্তি নিয়ে শুরু বিতর্ক। ফেসবুকে অনেকেই দাবি, মূর্তির মুখ সত্যিই স্মিথের মতোই।
বুধবারের অনুষ্ঠানে সচিন বলেন, ‘আমার কাছে বিশেষ মুহূর্ত। এ বছরের ফেব্রুয়ারি নাগাদ আমাকে মূর্তি তৈরির কথা জানানো হয়। খুব খুশি হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে প্রতিক্রিয়া জানাব। এখানে আজ দাঁড়িয়ে খুব ভাল লাগছে। মনের মধ্যে হাজার হাজার ছবি ভিড় করে আসছে। কত অসাধারণ স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। এই মাঠ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে।’
১০ বছর বয়সে দাদাদের সঙ্গে এই ওয়াংখেড়েতে প্রথম কোনও ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলেন সচিন। ১৯৮৩ সালে বিশ্বকাপের পর সেই ম্যাচ দেখতে এসেছিলেন সচিন।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি