এ মাসেই আসছে ফেসবুকের মুদ্রা ক্রিপটোকারেন্সি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার
জুন মাসের শেষ দিকেই দীর্ঘ প্রতীক্ষিত ভার্চুয়াল মুদ্রা ক্রিপটোকারেন্সি ছাড়তে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। দীর্ঘদিন ধরেই ফেসবুকের এ মুদ্রা নিয়ে গুঞ্জন রয়েছে। ‘প্রজেক্ট লিব্রা’ নামে একটি প্রকল্পের অধীনে ফেসবুক তাদের ভার্চুয়াল মুদ্রা তৈরি করছে।
বৈশ্বিক ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এ মুদ্রা তৈরি করা হচ্ছে। এ মুদ্রার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন দেশে লেনদেন ও অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যেসব ব্যবসায়ী ফেসবুকের এ ক্রিপটোকারেন্সি গ্রহণ করবেন তাদের বিশেষ বোনাস দেওয়ার পরিকল্পনাও করেছে ফেসবুক। প্রজেক্ট লিব্রার সঙ্গে যুক্ত কর্মীরা চাইলে তাদের বেতন ক্রিপটোকারেন্সিতে নিতে পারবেন।
নিরাপত্তার কথা বিবেচনা করে ফেসবুক তাদের ভার্চুয়াল মুদ্রা আনতে ব্যাকচেইন প্রযুক্তি ব্যবহার করছে এবং বিটকয়েনের চেয়ে আরও কেন্দ্রীয় ব্যবস্থাভিত্তিক করার উদ্যোগ নিয়েছে।
এ ছাড়া বাইরের থার্ড পার্টি প্রতিষ্ঠানকে এর সঙ্গে যুক্ত করছে। এক কোটি মার্কিন ডলার লাইসেন্স ফি দিয়ে ফেসবুকের সহযোগী হতে পারবে থার্ড পার্টি প্রতিষ্ঠান। এ মুদ্রা টেকসই রাখতে ফেসবুকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
গত ফেব্রুয়ারিতে মার্ক জাকারবার্গ বলেছিলেন, ব্যাকচেইন প্রযুক্তিতে ফেসবুক লগইন করতে তিনি আগ্রহী। গত মে মাস থেকে ফেসবুক ক্রিপটোকারেন্সিভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরিতে কর্মী নিয়োগ দিতে শুরু করে।
ফেসবুকের মেসেঞ্জারের প্রধান ডেভিড মার্কাসের নেতৃত্বে একদল কর্মী ফেসবুকে ব্যাকচেইনের ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






