এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
ঈদুল ফিতর উপলক্ষে এবার প্রেক্ষাগৃহে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকদের চোখ রাঙাচ্ছে পূজা চেরি, আফরান নিশো, চঞ্চল চৌধুরী অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা বেজড সিনেমা ‘দম’।
ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। স্টার সিনেপ্লেক্সের রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সিনেমাটি দেখতে ভিড় দেখা গেছে।
শনিবার সিনেমাটির ২৭টি শো চললেও আজ তা বেড়ে ২৯ হয়েছে। ‘দম’ সর্বোচ্চ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে চলছে।
প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, গতকাল সবগুলো শো হাউসফুল ছিল। আজকের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি শেষ। ক্রমেই ‘দম’ ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। যারাই দেখছেন সিনেমাটি দেখে প্রশংসা করে নিজেদের অভিমত জানিয়েছেন।
সিনেমা দেখে বের হতে থাকা দর্শকের কাছে সাংবাদিকেরা জানতে চান, সিনেমাটি কেমন লাগল?—দর্শকের কেউ কেউ বলছেন, অভিনয়শিল্পীদের অভিনয়ের কথা, কেউ বলছেন ভিজ্যুয়ালের কথা।
সিনেমার কোন সংলাপটি ভালো লেগেছে? জানতে চাইলে এক দর্শক বললেন, ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’
‘দম’ কি দম ধরে রাখতে পারল? জানতে চাইলে আরেক দর্শকের উত্তর, ‘অবশ্যই।’ আরেক দর্শকের ভাষ্য, ‘সিনেমাটি ভালো লেগেছে। নিশো বছরে একটা সিনেমা করে, সারা বছরে তেমন সিনেমা কেউ দিতে পারে না।’
সিনেমাটি কেমন? আরেক দর্শক বলছেন, ‘খুবই ভালো সিনেমা। অনেক দিন পর একটি ভালো বাংলাদেশি মুভি দেখলাম।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।
আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর এবং সাইফুল্লাহ রিয়াদ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










