এই শীতে গাজরের নানা পদ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
বাজারে এখন গাজর মেলে সারাবছরই। তারপরও সিজন বলে তো একটা কথা আছে। সিজনের সবজি সিজনে খেতেই বেশি ভালো লাগে। সবজি জাতিয় খাবার হলেও গাজর দিয়ে তৈরি করা যায় বেশকিছু মুখরোচক মিষ্টি খাবার। শীত প্রায় শেষের দিকে তাই আর দেরি না করে বাজার থেকে গাজর সংগ্রহ করে তৈরি করে নিন গাজরের কয়েকটি রেসিপি।
গাজরের মিষ্টি খাবারের তিনটি রেসিপি-
গাজরের হালুয়া:
উপকরণ:
সেদ্ধ গাজর দুই কাপ, চিনি এক কাপ, ঘি আধা কাপ, কিসমিস দুই টেবিল চামচ, এলাচ বা দারুচিনি চার-পাঁচটি করে, দুধ এক কাপ, পেস্তা বাদাম এক টেবিল চামচ।
প্রণালী:
প্রথমে গাজর দুধ দিয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। এরপর চুলায় পাত্র দিয়ে তারপর ঘি দিতে হবে। ঘি গরম হলে কিসমিস, এলাচ, দারুচিনি দিয়ে নেড়ে নিন। তার মধ্যে সেদ্ধ করে বেটে রাখা গাজর ঢেলে নিন। এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন। ঘন হয়ে এলে পেস্তা বাদাম দিয়ে পাত্রে ঢেলে বরফির আকারে কেটে রাখুন। অথবা ওভাবেই পরিবেশন করা যাবে গাজরের মজাদার হালুয়া।
গাজরের সেমাই:
উপকরণ:
দুধ এক লিটার, গাজর এক কাপ, চিনি এক কাপ, কিসমিস এক টেবিল চামচ, এলাচ তিন-চারটি।
প্রণালী:
গাজর ভালো করে কুচিয়ে এক কাপ পরিমাণ নিতে হবে। এরপর চুলায় পাত্র দিয়ে তাতে দুধ ঢেলে তা ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলে তার মধ্যে এলাচ দিয়ে নেড়ে কুচানো গাজর ঢেলে দিতে হবে। গাজর একটু সেদ্ধ হয়ে আসলে তারপর চিনি দিতে হবে। চিনি পরিমাণমত। চিনি দিয়ে ভালো করে নেড়ে দুধ ঘন হয়ে আসলে কিসমিস দিয়ে নেড়ে আরেকটু জ্বাল দিয়ে নামিয়ে পরিবেশন করুন গাজরের সেমাই।
গাজরের লাড্ডু:
উপকরণ:
গাজর একটি, গুঁড়া দুধ এক কাপ, নারকেল কুড়ানো আধা কাপ, চিনি এক কাপ, ঘি এক কাপ, এলাচ গুড়া এক চা চামচ, মাওয়া (গ্রেট করা)আধা কাপ।
প্রণালী:
প্রথমে গ্রেট করা গাজর সেদ্ধ করে পানি ঝড়িয়ে নিতে হবে। এরপর চুলায় পাত্র দিয়ে তারপর ঘি ঢালতে হবে। ঘি গরম হলে গাজর, নারকেল ও চিনি দিয়ে হালকা আঁচে নাড়তে হবে। ঘন হয়ে এলে এলাচ গুড়া দিয়ে নামিয়ে লাড্ডুর আকারে গড়ে মাওয়ায় গড়িয়ে নিয়ে পরিবেশন করতে হবে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




