এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সারা দেশে আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ৬ মে পর্যন্ত। এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এবার দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৯ জন।
তত্ত্বীয় পরীক্ষার পর ৬ মে’র পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ১১ লাখ ৪৭ হাজার ৭৪৭জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় ৭৮ হাজার ৪৫১ জন অংশ নিচ্ছে।
এবারও পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে পরীক্ষার্থীদের। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী অংশের পরীক্ষার পর অনুষ্ঠিত হবে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা একটা ও বিকালের পরীক্ষা দুটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রশ্নফাঁস রোধে বিভিন্ন ধরনের কার্যক্রমের পাশাপাশি ইন্টারনেটে নজরদারি চালাতে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে লোকবল বাড়ানো হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টও (সিআইডি) নেমেছে জোরালোভাবে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







