এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
এক শিক্ষার্থী উচ্চতর গণিত বিষয়ে ফেল করেছেন। কিন্তু খাতা পুনঃর্নিরীক্ষায় ফল বদলে পেয়েছেন জিপিএ ৫। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার প্রকাশিত হয়েছে। প্রকাশিত পুনঃনিরীক্ষার ফলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
রোববার ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে। ঢাকা শিক্ষাবোর্ড জানায়, ১৫৬ জনের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে প্রায় ৩০ হাজার। রোববার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার বলেন, পরীক্ষার্থীদের মুঠোফোনে ও শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ঢুকে এ পরিবর্তিত ফল দেখা যাবে।
জানা যায়, ৩০ হাজার আবেদনকারীর মধ্যে শুধুমাত্র ঢাকা শিক্ষাবোর্ডের ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। এর মধ্যে অনেক পরীক্ষার্থীরা এক বিষয়ে আবার অনেকে একাধিক বিষয়ে।
তবে ঢাকা শিক্ষাবোর্ড সূত্র জানায়, রসায়ন বিষয়ে এককভাবে বেশি পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে যার সংখ্যা ৩ হাজারের বেশি। গত ২০ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ শেষ হয়েছে। আজ ১৩ মার্চ ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, পুনঃনিরীক্ষার জন্য যেসব শিক্ষার্থী যে বিষয়ে আবেদন করবে তাদের উত্তরপত্রের প্রাপ্ত নম্বর ঠিকমতো যোগ করা হয়েছে কি না তা পুনরায় মূল্যায়ন করা হয়ে থাকে। নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। এতে করেও কারো কারো ফলাফল পরিবর্তন হয়ে থাকে।
এবার এইচএসসি-সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর হার শতকরা ১৩ দশমিক ৭৯ শতাংশ।
করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিলো। এরপর সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলপ্রকাশের পর ১৪ ফেব্রুয়ারি থেকে এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




