ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

এক আংটি তৈরিতে সাড়ে ২৪ হাজার হীরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৮ জুলাই ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করে আংটি তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক প্রতিষ্ঠান এসডব্লিউএ ডায়মন্ডস। যা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে গিনিস ওয়ার্ল্ড রের্কডে। গত ৫ মে এই রেকর্ডটি অর্জন করে কেরালার কারাথোডের সংস্থাটি।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানায়, মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম 'অমি'। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে।

মূলত মাশরুম 'অমরত্ব' ও 'দীর্ঘায়ু'কে প্রতিনিধিত্ব করে। আর অমি সংস্কৃতে অমরত্বকে বোঝায়। তাই এর নাম অমি।

এসডব্লিউএ ডায়মন্ডস বলেছে, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছিলো। এটির ওজন ৩৪০ গ্রাম এবং দাম প্রায় ৯৫ হাজার ২৪৩ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৯০ লাখ।