এক চিমটি হলুদ দূর করবে নানা সমস্যা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
হলুদ
ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানেও হলুদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শীতকালে হলুদ আপনার ত্বককে রক্ষা করবে নানা ভাবে।
রূপবিশেষজ্ঞ অনিমা রহমানের মতে, ‘‘হলুদ একে অ্যানটিসেপ্টিক, তার উপর তেলতেলে ত্বকের যত্নে এর প্রভাব বেশ অনেকটাই। ভেষজ গুণ থাকায় নানা ফেসপ্যাকেই হলুদ মেশানো যায়। অনেক রোগের ঘরোয়া সমাধানেও তাই কাজে লাগে হলুদ।’’
শীতে ত্বকের শুষ্কতা দূর করা, ফাটা ঠোঁটের পরিচর্যা, ত্বকের দাগছোপ দূর— সবেতেই এই হলুদের ভূমিকা রয়েছে। ত্বক পরিচর্যায় কোন কোন উপকার লুকিয়ে হলুদের মধ্যে।
একটি পাত্রে ১ চামচ চন্দনের গুঁড়ো, ২ চামচ লেবুর রস, এক চামচ বেসন ও এক চিমটে হলুদ মেশান। ত্বকের তেলা ভাব তুলতে এই প্যাক খুব উপকারী। এ ছাড়া মুসুর ডাল বাটার সঙ্গে এক চিমটে হলুদ মেশালেও ত্বকের তেলা ভাব সরে গিয়ে ঔজ্জ্বল্য ফিরে আসে। সপ্তাহে তিন দিন এই প্যাক মাখলে সহজেই ত্বক থেকে বাড়তি তেল সরে ব্রণর সমস্যা কমবে অনেকটা।
শীতে ফাটা ঠোঁটের হাত থেকে বাঁচতে চিনি, হলুদ ও মধুর মিশ্রণ ঠোঁটে মেখে পাঁচ মিনিট রাখুন। শীতে নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করলে ফাটা ঠোঁটের সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে।
চোখের নিচের কালি সরাতে হলুদগুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন অল্প টক দই ও এক-দু’ ফোঁটা মধু। প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ মাখুন চোখের নীচে। শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে নিন। সপ্তাহ দুয়েকের মধ্যেই সরবে চোখের তলার কালি।
কাঁচা হলুদ বাটা ত্বকের কালো দাগের উপর মাখলে দাগ সরে দ্রুত। ভাল ফল পেতে এর সঙ্গে দু’ চামচ দুধ যোগ করুন।
প্রতি দিন সকালে কাঁচা হলুদ চিবিয়ে খেলে তা লিভারকে যেমন সুস্থ রাখে, তেমনই দূরে রাখে অনেক রকমের ত্বকের সমস্যা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

