এক টেবিলে মুখোমুখি সানী-মৌসুমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ইস্যুতে কয়েকদিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া। জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে বিরক্ত ও সংসার ভাঙার অভিযোগ আনেন ওমর সানী। তবে স্বামীর বিপক্ষে অবস্থান নিয়ে জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যা দেন মৌসুমী। যদিও পরবর্তীতে তিনি ছেলে ফারদিনের মাধ্যমে জানান, ‘যা বলেছি রাগের মাথায়’।
চলমান এই তর্ক-বিতর্কে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? তারা কি আলাদা থাকছেন? নেটিজেনদের এমন কৌতুহলী ও অনুমাননির্ভর প্রশ্নের জবাব দেন চিত্রনায়ক ওমর সানী।
তিনি জানিয়েছিলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকবেই। এটা খুবই স্বাভাবিক ইস্যু। আমরা এখনও একই ছাদের নিচে আছি। মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। তাকে অসম্মান করে আমি একটি কথাও বলব না। আমি চাই না, এই ২৭ বছরে এসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি (পরিবারের মধ্যে) হোক। আমি আমার ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়েই থাকতে চাই।’
মনোমালিন্যের পালা শেষে ফের এক হলেন ওমর সানী-মৌসুমী। গত বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।
ক্যাপশনে সানী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’ সানীর পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সানী-মৌসুমীর অনুরাগীরা তাদের একসঙ্গে দেখে শুকরিয়া আদায় করেন। অবশেষে তাদের সংসার ভাঙার গুঞ্জনের এখানেই ইতি ঘটলো।
ব্যক্তিজীবনে সুখী দম্পতি হিসেবেই ওমর সানী ও মৌসুমীর খ্যাতি রয়েছে। শোবিজ তারকাদের সংসার ভাঙার হিড়িকে ‘সুখী দাম্পত্যের’ তারা এক অনন্য উদাহরণ। তাদের ঘরে রয়েছে দুই সন্তান, ফারদিন ও ফাইজা। বছরখানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন।
প্রসঙ্গত, গত ১০ জুন রাজধানীর একটি কনভেনশন হলে চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে বলা হয়, ওমর সানী সবার সামনে হঠাৎ করেই জায়েদ খানকে চড় মারে। জায়েদ নাকি গত চার মাস ধরে মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। সেই জেরে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। জায়েদও চুপ ছিলেন না, কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘একেবারে গুলি করে দেব।’
এরপর ১২ জুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানী। সে সময় থেকেই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
উইমেনআই২৪ডটকম//এল//
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











