এক ফ্রেমে দুই তানিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
একজন তানিয়া আহমেদ অন্যজন তানিয়া হোসেইন। তানিয়া আহমেদের নিজস্ব পরিচিতি হলো তিনি দেশসেরা একজন মডেল ও অভিনেত্রী। সেই সঙ্গে একজন নন্দিত উপস্থাপিকা। অন্যদিকে তানিয়া হোসেইন একজন দর্শকপ্রিয় অভিনেত্রী, মডেল এবং উপস্থাপিকাও বটে।
তানিয়া আহমেদের আরেকটা পরিচিতি হচ্ছে তিনি দেশের জীবন্ত কিংবদন্তি নায়ক সোহেল রানা, নায়ক রুবেলের ভাগ্নি। অন্যদিকে তানিয়া হোসেইনের আরেকটা পরিচিতি হচ্ছে তিনি দেশের খ্যাতনাম সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের স্ত্রী।
তানিয়া আহমেদ কিংবা তানিয়া হোসেন-দুজনেই অভিনয়ে এবং উপস্থাপনায় অনবদ্য। তানিয়া আহমেদ বর্তমান সময়টায় উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে তানিয়া হোসেইন সংসার জীবন নিয়েই বেশি ব্যস্ত এখন। একমাত্র মেয়েকে নিয়েই তার সময় কাটছে। তানিয়া হোসেইনের এখন সময় কাটে একমাত্র আদরের মেয়ে পিয়েতা মজুমদারকে নিয়েই।
তানিয়া আহমেদ ও তানিয়া হোসেইন দুজনই একসঙ্গে এটিএন বাংলায় প্রচারিত ঝরা ফুলসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তানিয়া হোসেইন প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, তানিয়া খুব মিষ্টি আর লক্ষী একটি মেয়ে। এখন সংসার জীবন নিয়েই তানিয়া বেশি ব্যস্ত। তার ভক্ত-দর্শকেরা তাকে অভিনয়ে মিস করে, উপস্থাপনাতেও মিস করে। আমাদের প্রিয় বাপ্পার সহধর্মিণী। সংসার জীবনে তানিয়া ভালো আছে, সুখে আছে- এটাই আমাদের ভালোলাগা। আমার সঙ্গে দেশের বাইরে বেশ কয়েকটি নাটকের শুটিং করেছে তানিয়া। আমার সঙ্গেই থাকতো সারাক্ষণ। আমাদের সময়টা দারুণ উপভোগ্য ছিল। আমি সবসময় তানিয়ার জন্য দোয়া করি ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। সেদিন একটি অনুষ্ঠানে অনেকদিন পর দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে।
তানিয়া হোসেইন বলেন, দীর্ঘদিন পর তানিয়া আপুর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লেগেছে। সেই ছোট্টবেলা থেকেই কিন্তু তানিয়া আপুকে দেখে আসছি। এখনো কত্তো সুন্দর, পরিপাটি তানিয়া আপু। কীভাবে যে তিনি এটা মেইনটেই করেন তিনিই জানেন। তানিয়া আপু ভীষণ কেয়ারিং এবং ভীষন দায়িত্বশীল একজন মানুষ। তার সঙ্গে কয়েকটি নাটকে কাজ করেই আমার এই উপলদ্ধি। আমিও দোয়া করি তিনি যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন।
এদিকে তানিয়া আহমেদ গাজী টিভিতে প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘অনন্যার’র নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি শিগগিরই নতুন কয়েকটি নাটকে তার কাজ করার কথা রয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










