এক মাসের শিশুকে হামের বদলে দেওয়া হলো জলাতঙ্কের টিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ‘র্যাবিক্স’ ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার।
আজ বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশু ফাতিহাকে হামের টিকা দিতে নিয়ে আসেন তার মা মৌ। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিয়ম বহির্ভূতভাবে পিআরএলে (অবসরকালীন ছুটি) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে এই টিকা প্রয়োগ করান।
শিশুটির মা মৌ জানান, ভুল টিকা দেওয়ার প্রতিবাদ করায় স্বাস্থ্যকর্মী কাইয়ুম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ভুল টিকা দেওয়ার পর থেকে শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এই ঘটনার জন্য স্বাস্থ্য কর্মকর্তার গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলছেন, ভুলবশত এমনটি হয়েছে। এ জন্য দুঃখ প্রকাশ করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল, আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে চিকিৎসকদের মতে, এই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা পরিবারটিকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলেছি।
সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, বিষয়টি জানার পর পরই তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন।
শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুলবশত দেওয়া এই টিকায় শিশুর দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা কম, তবে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











